দর্শন দিলেন রামলালা, মন্দিরের গর্ভগৃহে স্থাপনের পর প্রথম ছবি প্রকাশ্যে
অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপনের পর প্রথম দর্শন দিলেন তিনি। প্রকাশ্যে এলো রাম লালার প্রথম ছবি। যদিও সাদা কাপড় দিয়ে মুখ ঢাকা রয়েছে তাঁর। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পরেই সেই ঢাকা খোলা হবে। তারপরেই পূর্ণরূপে তিনি দর্শন দেবেন।
কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে রামলালার মূর্তিটি। একটি ৫ বছরের শিশুর মুখের সারল্য কথা ভেবেই সেটি তৈরি করেছেন শিল্পী। বৃহস্পতিবার সকালে পুজো এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে রাম লালার মূর্তিটি প্রতিস্থাপন করা হয় অযোধ্যার রাম মন্দিরের মূল গর্ভগৃহে। ৫১ ফুটের এই মূর্তিটি তৈরি করেছে মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজ।

জানা গিয়েছে রামলালার পুরনো মূর্তিটি বসানো হবে নতুন মূর্তির সামনে। ১৯৪৯ সাল থেকে সেই মূর্তিটির পুজো হয়ে আসছে। তাতে রামলালার সঙ্গে তাঁর ভাই লক্ষ্মণকেও পুজো করা হয়। সেই মূর্তি দুটিও গর্ভগৃহে নিয়ে আসা হয়েছে। তবে পুরো মন্দির এখন বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণের জন্য। ২০ এবং ২১ তারিখ মন্দিরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। ২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠানের পরেই ভক্তরা তাঁর দর্শন করতে পারবেন।
অযোধ্যায় রাম লালার আসল মূর্তিটি মাত্র ৬ ইঞ্চির। শুধু রাম লালাই নন তাঁর দুই ভাই লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন ও হনুমানের মূর্তিও ছোট ছোট। কিন্তু মন্দির ট্রাস্ট রাম লালার বড় মূর্তি করার সিদ্ধান্ত নেয় যাতে ভক্তরা দূর থেকেই তাঁকে দর্শন করতে পারেন। সেকারণেই ৮ ফুট উচ্চতায় তৈরি হয়েছে রামলালার মূর্তি।
মাইসোরের যে শিল্পী এই মূর্তিটি তৈরি করেছেন তিনি কেদারনাথের আদি শঙ্করাচার্যের মূর্তি এবং দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি তৈরি করেছেন। তাঁর মূর্তিই পছন্দ হয়েছিল মন্দির কমিটির। যদিও দুই শিল্পীকে এই মূর্তি তৈরির অর্ডার দিয়েছিল মন্দির ট্রাস্ট। মাইসোরের শিল্পীর তৈরি মূর্তিতে ৫ বছরের শিশুর সারল্য রয়েছে। সেকারণেই মূর্তিটি পছন্দ হয়েছে মন্দির ট্রাস্টের।
২২ জানুয়ারির আগে আর রামলালা দর্শন মিলবে না। আজ থেকেই সেখানে শুরু হয়ে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান। আজ সেখানে যাবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বিশেষ পুজো করবেন সেই সঙ্গে খতিয়ে দেখবেন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ড। কতদূর এগিয়েছে কাজ। কোথাও কোনও কাজ বাকি রয়েছে কিনা সব বিষয়ে বিস্তারিত তথ্য নেবেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন।
আগামী ২২ জানুয়ারি ১১ হাজার আমন্ত্রিত উপস্থিত থাকবেন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। শিল্পপতিদের মধ্যে উপস্থিত থাকবেন রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদািন, কুমার মঙ্গলম বিড়লা, এন চন্দ্রশেখরন, অিল আগরওয়াল, এনআর নারায়ণ মূর্তি। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, এমএস ধোনি, দীপিকা কুমারীর। আর বলিউড তারকাদের মধ্যে উপস্থিত থাকার কথা অমিতাভ বচ্চন, মোহলাল, রজনীকান্ত, অনুপম খের, মাধুরী দিক্ষীত, চিরঞ্জিবী, সঞ্জয়লীলা বনশালী, অক্ষয় কুমার, ধনুস, রণদীপ হুডা, রণবীর কাপুর,অনুষ্কা শর্মা, কঙ্গনা রানাওয়াত, রিষভ শেট্টি, মধুর ভান্ডারকর, অজয় দেবগণ, জ্যাকি স্রফ, টাইগার স্রফ, যশ, প্রভাস, আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট, সািন দেওয়লের












Click it and Unblock the Notifications