লক্ষ্মীবারেই গর্ভগৃহে প্রতিস্থাপিত হল রামলালার মূর্তি , ২০০ কেজি ওজনের মূর্তি বসাতে ব্যবহৃত হল ক্রেন

রাজ্য পরিদর্শন করেছেন তিনি গতকালই। এমনকী নিজের প্রাসাদও ঘুরে দেখেছেন। আজ একেবারে লক্ষ্মীবারে মন্দিরের ভেতরের গর্ভগৃহে প্রতিস্থাপন করা হল রামলালাকে। ১৫০ থেকে ২০০ কেজি ওজনের মূর্তিটি গর্ভগৃহের বেদিতে বসাতে নিয়ে আসা হয়েছিল ক্রেন।

কাকভোরে মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত হলেন অযোধ্যার রাজা। রামমন্দির কনস্ট্রাকশ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র জািনয়েছেন, মূর্তিটি নিয়ে আসা হয়েছে একটি ট্র্যাকের মধ্যে করে। কারণ এতোটা ভারী মূর্তি কোনও শ্রমিকের পক্ষে বয়ে আনা সম্ভব ছিল না। তাছাড়া কোনও ভাবে সেটা আঘাতও পেতে পারত। সেকারণে ট্র্যাকে বসিয়ে নিরাপদে গর্ভগৃহের ভেতরে িনয়ে আসা হয় সেটি।

Ayodhya

সেই ট্র্যাক থেকে আবার গর্ভগৃহের বেদিতে মূর্তিটি বসাতে ক্রেনের সাহায্য নেওয়া হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে মূর্তিটি নিয়ে আসার আগে বিশেষ পুজো করা হয়। তারপরে মধ্যরাত থেকে মূর্তিটি মন্দিরের ভেতরে নিয়ে আসার তোরজোর শুরু হয়েছিল। একেবারে পরিকল্পনা মাফিক সব কাজ ধাপে ধাপে এগোচ্ছে। ১৭ তারিখ মূর্তিটি নিয়ে মন্দির পরিদর্শন হয়েছে শোভাযাত্রা করে। তারপরে ১৮ তারিখ ঠিক ভোরে রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত করা হয়।


কৃষ্ণ শিলার উপরে খোদাই করে তৈরি হয়েছে মূর্তিটি। কর্নাটকের মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজ সেটি তৈরি করেছেন। মূর্তিটি এতো সুন্দর করে তৈরি হয়েছে যে রামলালার মুখ দেখে মনে হবে ৫ বছরের শিশুর সারল্য। এর ওজন ১৫০ থেকে ২০০ কেজি। এই মূর্তির পাশাপাশি প্রাচীন মূর্তিটিও গর্ভগৃহে প্রতিস্তাপন করা হবে। যেটি গত ৭০ বছর ধরে অযোধ্যার পুজিত হচ্ছে।

রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার আচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে সেই আচার অনুষ্ঠান। অযোধ্যার রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ন্যূনতম অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। এমনই জানিয়েছেন মন্দির ট্রাস্টের চেয়ারম্যান চম্পত রাই। প্রাণ প্রতিষ্ঠার আগে দেবতাদের যে পুজো করা হয় সেটা ইতিমধ্যেই শুরু হয়ে িগয়েছে বলে জানিয়েছেন তিনি।

মোট ২১ জন পুরোহিত মিলে সেই পুজো অর্চনার অনুষ্ঠান করছেন। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠানটি হবে দুপুরে অভিজিৎ মুহূর্তে। দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হবে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। দুপর ১টার মধ্যে সেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এখন সাজোসাজো রব। ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। আমন্ত্রিতরা আসবেন আগের দিন থেকে। একাধিক ভিভিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল থেকেই কঠোর ব্রত পালন শুরু করেছেন। একবেলা আহার করছেন এবং মাটিতে ঘুমাচ্ছেন। প্রাণপ্রতিষ্ঠা সমাপ্তির পর তিনি তাঁর ব্রত ভাঙবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+