অযোধ্যা মামলায় মধ্যস্থতা নিয়ে তথ্য পেশ প্যানেলের, এবার নজর শীর্ষ আদালতের দিকে

১৬ অক্টোবর অযোধ্যা মিডিয়েশন প্যানেল মধ্যস্থতা সংক্রান্ত সমস্ত তথ্যে সুপ্রিম কোর্টের হাতে তুলে দেয়। কিভাবে মধ্যস্থতার বিষয়ে এই প্যানেল এগিয়েছে , তা নিয়ে যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হয় আদালতকে।

১৬ অক্টোবর অযোধ্যা মিডিয়েশন প্যানেল মধ্যস্থতা সংক্রান্ত সমস্ত তথ্যে সুপ্রিম কোর্টের হাতে তুলে দেয়। কিভাবে মধ্যস্থতার বিষয়ে এই প্যানেল এগিয়েছে , তা নিয়ে যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হয় আদালতকে। যা আজকের অযোধ্যা মামলার শুনানিতে কার্যকরি ভূমিকা নেবে।

মিডিয়েশন প্যানেল ও অযোধ্যা মামলা

মিডিয়েশন প্যানেল ও অযোধ্যা মামলা

মিডিয়েশন প্যানেল গত ১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে মধ্যস্থতা সংক্রান্ত আলোচনায় বসে। ৭০ বছরের পুরনো রাম জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্ক নিয়ে আলোচনায় কী উঠে এসেছে তা আজ সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে প্যানেল।

 মিডিয়েশন প্যানেলের রিপোর্ট নিয়ে গোপনীয়তা

মিডিয়েশন প্যানেলের রিপোর্ট নিয়ে গোপনীয়তা

মিডিয়েশন প্যানেলের দেওয়া রিপোর্ট নিয়ে গোপনীয়তা ধরে রেখেছে শীর্ষ আদালত। তবে জানা গিয়েছে, মিডিয়েশন প্যানেলের পেশ করা লিখিত তথ্যে এই বিতর্কের মধ্যস্থতার জন্য আলোচনা চালিয়ে যেতে চাইছে। আদালতের শুনানি সত্ত্বেও প্যানেল সদস্যরা আলোচনা চালানোর পক্ষেই মত দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, এই মর্মে আদালত , গত ২ রা অক্টোবরই জানিয়ে দিয়েছে যে মিডিয়েশন প্যানেল এই বিষয়ে কোনও রাস্তা বের করতে ব্যর্থ হয়েছে।

ধর্মীয় সংবেদনশীলতা

ধর্মীয় সংবেদনশীলতা

গত ৮ মার্চ চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ মিডিয়েশন প্যানেলের প্রস্তাব দেন। আদালত সেই সময় স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় প্যানেলকে যে বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক কোনও ১৫০০ স্কোয়ারফিট এলাকার জট নয়, এটি দেশের ধর্মীয় সংবেদনশীলতার সঙ্গে যুক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+