অযোধ্যার বুকে ৭টি গরুকে ধর্ষণ, নির্মম কাণ্ড ঘিরে তোলপাড় এলাকা
বিজেপি শাসনকালের শুরুর থেকে উত্তরপ্রদেশ যোগীগড় নামে তকমা পেয়েছে। গোরক্ষাক ইস্যুতে উত্তরপ্রদেশের বুকে একাধিক অগ্নিগর্ভ পরিস্থিতির ছবিও প্রকাশ্যে আসে। এবার অযোধ্যার বুকে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর ঘটনা।

এক গোশালায় পর পর ৭ টি গরুকে ধর্ষণ করা হয়েছে বলে শোনা গিয়েছে। অযোধ্যার কর্তালিয় বাবা আশ্রমের গোশালায় বসানো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি সেখানে ঢুকে এমন নির্মম অত্যাচার চালাচ্ছে। ঘটনার কথা পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গেই সিসিটিভি ফুটেজের তথ্য প্রমাণ পেয়ে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও ওই ব্য়ক্তিকে ঘিরে একই অভিযোগ ছিল। তারপরই সেই ব্যক্তি গোশালায় ফের একবার ঢুকতেই ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেই সমস্ত তথ্য সামনে পায় আশ্রম কর্তৃপক্ষ।
অভিযুক্ত রাজকুমারের বিরুদ্ধে ৩৭৬, ৫১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি মদের নেশায় এমন কাণ্ড ঘটিয়েছে ওই ব্যক্তি। যা পুলিশি জেরায় কবুল করেছে অভিযুক্ত।

Click it and Unblock the Notifications