অযোধ্যা মামলা নিয়ে শুক্রবার শুনানি সুপ্রিম কোর্টে, চড়ছে উত্তেজনার পারদ
শুক্রবার অযোধ্যা মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক নিয়ে হওয়া এই মামলায় শুক্রবার শুনানিতে বসছে শীর্ষ আদালত।
শুক্রবার অযোধ্যা মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক নিয়ে হওয়া এই মামলায় শুক্রবার শুনানিতে বসছে শীর্ষ আদালত। এই মর্মে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে। বেঞ্চে রয়েছেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবডে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি আব্দুল নাজির।
গত ৮ মার্চ আদালত মধ্যস্থতার জন্য একটি প্যানেল তৈরি করে। যার মাথায় বসে বসানো হয়েছিল প্রাক্তন বিচারপতি এফ এম কলিফুল্লাকে। যাতে তিনি এই মামলার গ্রহণযোগ্য মীমাংসায় পৌঁছতে পারেন। একই সঙ্গে যুক্ত করা হয়েছিল আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্কর ও সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চুকে। সুপ্রিম কোর্ট আট সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল। তার মেয়াদ শেষ হয়েছে। এরপরই ফের শুনানিতে বসতে চলেছে আদালত।












Click it and Unblock the Notifications