অযোধ্যা দর্শনে যাবেন ভাবছেন, জানেন হোটেল ভাড়া কত গুনতে হবে?

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত উন্মাদনা বাড়ছে ভক্তদের মধ্যে। সকলেই প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে চাইছেন। ইতিমধ্যেই অযোধ্যায় ভিড় করতে শুরু করে দিয়েছেন পুণ্যার্থীরা। আর এই সুযোগে হোটেলের ভাড়া চড়চড় করে বেড়ে গিয়েছে।

অযোধ্যায় এখন এক রাতের জন্য হোটেলে থাকতে গেলে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে পূন্যার্থীদের। বিমানের ভাড়া তো বেড়েইছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জমির দামও। প্রায় সাড়ে ১৪ কোটি টাকা দিয়ে অযোধ্যায় জমি কিনেছেন অমিতাভ বচ্চন। তাহলেই বোঝা যাচ্ছে অযোধ্যা এখন কতটা দামি জায়গায় পরিণত হয়েছে।

Ayodhya

কয়েক বছর আগে যেখানে অযোধ্যা নিয়ে ভাবতেই চাইতেন না দেশের একাধিক মানুষ। অযোধ্যা মােনই ছিল বিতর্ক। সুপ্রিম কোর্টের একটি রায়ে সেই অযোধ্যা গোটা দেশের আকর্ষণের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এবং দামের দিক দিয়ে মুম্বই-দিল্লি-ব্যাঙ্গালোরের মতো তাবর মেট্রো সিটিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছে।যেখানে কয়েকমাস আগেও ৫০০-১০০০ টাকায় ঘর পাওয়া যেত হোেটলে সেখানে এখন একরাক থাকতে লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে প্রায় ৭০০০ পুণ্যার্থী উপস্থিত হচ্ছেন। সেদিন আরও পুণ্যার্থীর সমাগম হবে বলে মনে করা হচ্ছে। আর এই সুযোগে হু হু করে দাম বেড়ে গিয়েছে হোটেলগুলির।

ইজিমাইট্রিপ, এসওটিসি সহ বিভিন্ন বুকিং সংস্থা থেকে পাওয়া তথ্য জানা গিয়েছে অযোধ্যায় এক রাতের হোটেল ভাড়া ১ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেটা কোনও পাঁচতারা হোটেলের বা স্যুইটের ভাড়া নয়। হোটেলের এতোটাই সংকট তৈরি হয়েছে অযোধ্যায়। অর্থাৎ এক ধাক্কায় ৫ গুণ বেড়ে গিয়েছে হোটেলের ভাড়া।

অযোধ্যার অন্যতম নামী হোটেল টেন সিজেন্ট কালেকশমন হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে অধিকাংশ হোটেল রুম বুক হয়ে গিয়েছে। যেগুলি ফাঁকা রয়েছে সেগুলির জন্য দিনে ৭০ হাজার টাকার বেশি ভাড়া দিতে হবে। রামায়ণ হোটেলে ভাড়া বেড়ে হয়ে গিয়েছে ৪০,০০০ টাকা।

শুধু অযোধ্যা নিয় হোটেল ভাড়া বেড়েছে লখনউ এবং প্রয়াগরাজেও। অনেকেই অযোধ্যায় হোেটল না পেয়ে লখনউ এবং প্রয়াগরাজে হোটেল বুক করছেন। সেই সুযোগে সেখানকার হোটেলভাড়াও অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। হোটেল ভাড়ার পাশাপাশি বিমানের টিকিটের দামও বেড়েছে। ২২ জানুয়ারি অযোধ্যার বিমানভাড়া ১৫০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। অথচ ৩ থেকে ৪ হাজার টাকা বিমান বাড়া লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+