Ayodhya Deepotsav 2023: শনিবার অযোধ্যায় দীপোৎসব, জ্বালানো হবে ২৫ লক্ষ প্রদীপ, একনজরে অনুষ্ঠানসূচি

Ayodhya Deepotsav 2023: আলোকমালায় সেজেছে অযোধ্যা। রামের শহর অযোধ্যায় শনিবার ১১ নভেম্বর অলোর উৎসবে একটি বড় রেকর্ড তৈরি হতে চলেছে। যা আগেকার রেকর্ডকে ভেঙে দেবে বলে দাবি। এদিন অযোধ্যা জুড়ে ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে একটি রেকর্ড তৈরি করা হবে। এই সময় শুধুমাত্র ৫১ টি ঘাটে ২১ লক্ষ প্রদীপ জ্বালানো হবে।

দীপোৎসবের মূল অনুষ্ঠানটি হবে রাম কি পৌরীতে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রিসভার বেশ কিছু সদস্য। সূর্যাস্তের পরে রাম কি পৌরী কমপ্লেক্সে ২১ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। এছাড়াও অযোধ্যায় অবশিষ্ট মঠ, মন্দির এবং অন্য জায়গাগুলিতে প্রায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে।

অযোধ্যায় দীপোৎসব

কাশীর আদলে সার্যুজির আরতির আয়োজন করা হবে। ২০১৭ সাল থেকে অযোধ্যায় দীপোৎসব শুরু হয়েছে। আলোর উৎসব যে কেউ ঘরে বসেই প্রদীপ জ্বালাতে পারেন। এর জন্য হোলি অযোধ্যা নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের যে কেউ ১০১ টাকা খরচ করে বাতি জ্বালাতে পারেন। একই সময়ে ১১ টি প্রদীপের জন্য লাগবে ২৫১ টাকা। ২১টির জন্য ৫০১ টাকা, ৫১ টি প্রদীপের জন্য অনলাইনে দিতে হবে ১১০০ টাকা।

অযোধ্যায় দীপোৎসবের সময়সূচি

  • প্রতীকীভাবে শ্রীরামের অযোধ্যায় আগমন উপলক্ষে সকাল ১০ টায় সাকেত মহাবিদ্যালয় থেকে মহা শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় রামায়ণের সাতটি কাণ্ডের ওপর ভিত্তি করে পর্যটন বিভাগের সাতটি এবং তথ্য অধিদফতরের ১১টি ট্যাবলো থাকবে। এই শোভাযাত্রা রামকথা পার্কে পৌঁছবে দুপুর দুটোয়।
  • বিকেল তিনটে থেকে তিনটে দশের মধ্যে রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা রামকথা পার্কে পৌঁছে শোভাযাত্রা দেখবেন। বিকেল ৩.১০ থেকে ৩.২০-র মধ্যে ভগবান শ্রী রাম, সীতা এবং লক্ষণের প্রতিরূপগুলি হেলিকপ্টারে রামকথা পার্কের হেলিপ্যাডে পৌঁছবে।
  • বিকেল ৩.৩৫ থেকে ৩.৪২-এর মধ্যে রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরতির পাশাপাশি শ্রীরামের প্রতীকী রাজ্যাভিষেক করবেন। বিকেল ৩.৪২ থেকে ৩.৪৪ পর্যন্ত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রামকথা পার্কে দীপোৎসবের ওপর ভিত্তি করে বই প্রকাশ করা হবে।
  • Ayodhya Ram Mandir: খুলে গেল অযোধ্যার রামমন্দির যাওয়ার নতুন পথ, মনে করিয়ে দেবে লড়াইয়ের প্রতিটি মুহূর্ত
  • এরপর মন্ত্রী-মুখ্যমন্ত্রী-রাজ্যপালের ভাষণ। ৩.৪৪-৩.৪৭ উত্তর প্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ভাষণ দেবেন। ৩.৪৭ থেকে ৩.৫৫ উপমুখ্যমন্ত্রী ভাষণ। ৩.৫৫-তে মুখ্যমন্ত্রীর ভাষণ। ৪.১৫-কে রাজ্যপালের ভাষণ।
  • বিকেল সাড়ে চারটেয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপোৎসব উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দেখা করবেন।
  • রাম কি পৌরীর নয়া ঘাটে সার্যুজির আরতি ৫.২০ থেকে ৫.৪০ পর্যন্ত। রাম কি পৌরীতে ৫.৪৫ থেকে ৬.৩০ পর্যন্ত একসঙ্গে ২১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করা হবে। অযোধ্যা শহর এলাকায় অতিরিক্ত ৭ লক্ষ প্রদীপ জ্বালানো হবে।
  • Ayodhya Ram Mandir Vacancy 2023: রামমন্দিরে ব্যাপক নিয়োগ! রইল যোগ্যতা সহ একাধিক তথ্য
  • রামায়নের ওপরে ভিত্তি করে একটি গ্র্যান্ড থ্রিডি শো, প্রোজেকশন ম্যাপিং এবং লেজার শো-এর উদ্বোধন করা হবে। এরপর থাকবে আতশবাজি প্রদর্শনী।
  • রাত নটা থেকে হবে আন্তর্জাতিক ও ভারতীয় রামলীলার মঞ্চায়ন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+