অযোধ্যা মামলায় মধ্যস্থতার মাধ্যমেই মীমাংসার পথে সুপ্রিম কোর্ট, তৈরি তিন সদস্যের প্যানেল
অযোধ্যায় রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার মাধ্যমেই মীমাংসা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
অযোধ্যায় রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার মাধ্যমেই মীমাংসা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এজন্য এদিন তিন সদস্যের প্যানেলও ঘোষিত হল। বিচারপতি খলিফুল্লা এই কমিটির মাথায় থাকবেন। এছাড়া সদস্য হিসাবে থাকবেন শ্রী শ্রী রবিশঙ্কর ও সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু।

সংবাদমাধ্যমে তাতে প্রবেশের অনুমতি নেই। ফৈজাবাদে এই মধ্যস্থতার কাজ হবে। চার সপ্তাহের মধ্যে কাজ শুরু করে আট সপ্তাহের মধ্যে মধ্যস্থতার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চ একথা জানিয়ে দিয়েছে।
Ram Janmabhoomi-Babri Masjid land dispute case: Supreme Court says mediation proceedings should be held on-camera. Mediation process will be held in Faizabad. It will be headed by Justice FM Kaliifullah and also comprise Sri Sri Ravi Shankar and senior advocate Sriram Panchu. pic.twitter.com/6gx9FSogG2
— ANI (@ANI) March 8, 2019
Ram Janmabhoomi-Babri Masjid land dispute case: Supreme Court in its order also said that the reporting of the mediation proceedings in media will be banned. https://t.co/QpjYDyemmS
— ANI (@ANI) March 8, 2019
অযোধ্যায় ২.৭৭ একর জমি নিয়ে বিবাদ। ষোড়শ শতকে মোঘল সম্রাট বাবর এখানে মসজিদ তৈরি করেন। সেখানে আসলে শ্রী রামচন্দ্রের জন্ম হয় ও একটি মন্দির ছিল বলে দাবি। সেটার ওপরেই মসজিদ তৈরি হয় বলে অভিযোগ। পরে ১৯৯২ সালে হিন্দুদের একটি গোষ্ঠী মসজিদ গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। ফলে এবার এই জমি কার তা নিয়ে মীমাংসা ও মধ্যস্থতার পথেই সুপ্রিম কোর্ট এগিয়ে গেল।












Click it and Unblock the Notifications