অযোধ্যা মামলায় ফাঁস হয়ে গিয়েছিল মধ্যস্থতা প্যানেলের রিপোর্ট! উঠছে চাঞ্চল্যকর তথ্য
পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে চলেছে অযোধ্যা মামলার শুনানি। টানা ৪০ দিন ধরে বিভিন্ন পক্ষের বক্তব্য শুনেছে দেশের শীর্ষ আদালত। আর ২৩ দিনের মাথায় মামলার রায়দান পর্ব শুরু হবে বলে খবর।
পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে চলেছে অযোধ্যা মামলার শুনানি। টানা ৪০ দিন ধরে বিভিন্ন পক্ষের বক্তব্য শুনেছে দেশের শীর্ষ আদালত। আর ২৩ দিনের মাথায় মামলার রায়দান পর্ব শুরু হবে বলে খবর। এদিকে, এমন এক পরিস্থিতিতে সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি , মামলা ঘিরে রয়েছে 'ষড়যন্ত্র'।

বোর্ডের তরফের আইনজীবী আদালতকে দাবি করেছেন, অযোধ্যা ঘিরে মধ্যস্থতা প্যানেলের রিপোর্ট আগেই ফাঁস হয়ে গিয়েছিল। এমন চাঞ্চল্যকর দাবি ঘিরে এই মামলা ঘিরে পারদ তুঙ্গে উঠেছে। নিজের রিপোর্টে সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে, তারা মধ্যস্থতা প্য়ানেলের সঙ্গে কোনও 'সেটলমেন্ট' এ আসেননি।
বোর্ডের তরফে সাফ জানানো হয়েছে যে, সুন্নি ওয়াকফ বোর্ড মামলা থেকে নিজেরে সরিয়ে নিচ্ছে বলেমিডিয়ায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল তা ভ্রান্ত। কোনও রকমের শর্তেই বোর্ড এই মামলা থেকে হাত গুটিয়ে নিচ্ছে না। আপাতত সমস্ত প্রেক্ষিতে ৭০ বছরের পুরনো এই মামলা ঘিরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পালা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications