অযোধ্যা জমি বিতর্কে মধ্যস্থতা! রায় স্থগিত রাখল সর্বোচ্চ আদালত
অযোধ্যা জমি বিতর্কে মধ্যস্থতা নিয়ে রায় স্থগিত রাখল সর্বোচ্চ আদালত। মধ্যস্থতার বিরোধিতা করেছিল হিন্দু সংগঠনগুলি। মুসলিম সংগঠনগুলিমধ্যস্থতার পক্ষে সায় দিয়েছিল।
অযোধ্যা জমি বিতর্কে মধ্যস্থতা নিয়ে রায় স্থগিত রাখল সর্বোচ্চ আদালত। মধ্যস্থতার বিরোধিতা করেছিল হিন্দু সংগঠনগুলি। মুসলিম সংগঠনগুলি মধ্যস্থতার পক্ষে সায় দিয়েছিল।

এর আগে অযোধ্যা মামলা নিয়ে ২৬ ফেব্রুয়ারি শীর্ষ আদালত জানিয়েছিল মার্চের ৫ তারিখে এই নিয়ে একটি নির্দেশ দেওয়া হবে। সেখানে জাননো হবে, মধ্যস্থতার বিষয়ে শীর্ষ আদালত থাকবে কি না। জাস্টিস বোবড়ে বাদি বিবাদী দুই পক্ষের মতামত শুনে শীর্ষ আদালতের মধ্যস্থতার বিষয়টি নিয়ে পরামর্শ দেন। সেই মতোই আইনি পদক্ষেপ নিয়ে এগোয় এই মামলা।
২০১০-এর ৩০ অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। হাইকোর্টের রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। তিন ভাগ ছিল, নির্মোহী আখাড়া, উত্তর প্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং রাম লালা।
গত ছয় দশক ধরে পড়ে রয়েছে ভারতের সবথেকে বড় রাজনৈতিক এই মামলা। শাসক বিজেপির সদস্য, বেশ কিছু সহযোগী দল এবং দক্ষিণপন্থী একাধিক সংগঠন অর্ডিন্যান্সের মাধ্যমে সাধারণ নির্বাচনের আগেই রামমন্দির তৈরির কাজ শুরুর দাবি করেছিলেন। গতবছরেই সুপ্রিম কোর্ট এই মামলার তাড়াতাড়ি শুনানির দাবি খারিজ করে দেয়।












Click it and Unblock the Notifications