LIVE অযোধ্যা মামলা : শেষ হল শুনানি, রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলার শুনানি সম্ভবত এদিনই শেষ হতে চলেছে। এই নিয়ে একটানা ৪০ দিন শুনানি চলল মামলার।

অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলার শুনানি সম্ভবত এদিনই শেষ হতে চলেছে। এই নিয়ে একটানা ৪০ দিন শুনানি চলল মামলার। এই মামলার শেষ শুনানি হওয়ার কথা ছিল ১৮ অক্টোবর। তবে সময় দুদিন এগিয়ে নিয়ে এসেছেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ। আগামী ১৭ নভেম্বর মুখ্য বিচারপতি হিসাবে রঞ্জন গগৈ অবসরের আগেই এই মামলার নিষ্পত্তি করতে চাইছে সর্বোচ্চ আদালত। একনজরে দেখে নেওয়া যাক ভারতের সবচেয়ে হাইপ্রোফাইল মামলার শেষ দিনের শুনানির সমস্ত আপডেট।

LIVE অযোধ্যা মামলার আজই শেষ শুনানির দিন, জানুন সমস্ত আপডেট

Oct 16, 2019, 4:09 pm IST

সওয়াল জবাব শেষ হল সুপ্রিম কোর্টে। অযোধ্যা মামলায় রায়দান স্থগিত রাখল সর্বোচ্চ আদালত।
Oct 16, 2019, 2:26 pm IST

মধ্যাহ্নভোজের বিরতির পর ফের শুরু হল অযোধ্যা মামলার শুনানি।
Oct 16, 2019, 2:14 pm IST

সুন্নি ওয়াকফ বোর্ড আবেদন প্রত্যাহার করেছে বলে কোনও খবর নেই। এমনটাই জানালেন অল ইন্ডিয়া বাবরি মসজিদ অ্যাকশন কমিটির কনভেনর জাফরইয়াব জিলানি।
Oct 16, 2019, 1:23 pm IST

মধ্যাহ্নভোজের বিরতিতে গেল সুপ্রিম কোর্টের বেঞ্চ। ফের শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত বাক-বিতণ্ডা।
Oct 16, 2019, 12:57 pm IST

হিন্দু মহাসভার আইনজীবীর দেওয়া কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ মুসলিম পক্ষের আইনজীবীর বিরুদ্ধে।
Oct 16, 2019, 12:55 pm IST

হিন্দু মহাসভার আইনজীবী জানিয়েছেন, তিনি আদালতের নিয়মবিরুদ্ধ কিছু করতে চাননি।
Oct 16, 2019, 12:52 pm IST

যেভাবে শুনানি চলছে তাতে আদালত থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ।
Oct 16, 2019, 11:55 am IST

অনেক হয়েছে। আজ বিকেল পাঁচটার মধ্যে মামলা শেষ করার নির্দেশ মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর।
Oct 16, 2019, 10:53 am IST

আজ বিকেল পাঁচটার মধ্যেই শেষ হবে অযোধ্যা মামলার শুনানি। অনেক হয়েছে, এবার শেষ হোক। বিরক্তির সঙ্গে জানালেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ।
Oct 16, 2019, 10:38 am IST

অযোধ্যা মামলায় বড় মোড়। মামলা থেকে সরতে চেয়ে আবেদন জানাল সুন্নি ওয়াকফ বোর্ড।
Oct 16, 2019, 8:09 am IST

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায়ে জানিয়েছিল তিন পক্ষ - সুন্নি ওয়াকফ বোর্ড, রাম লল্লা ও নির্মোহী আখড়ার মধ্যে এই জমি সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য। পরে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।
Oct 16, 2019, 8:07 am IST

অন্যদিকে বলা হয় ষোড়শ শতকে সম্রাট বাবর এই জমিতে মসজিদ তৈরি করেন যার পর এই মসজিদের নাম হয় বাবরি মসজিদ। যা পরে ১৯৯২ সালে ধ্বংস করে ফেলা হয় করসেবকদের দ্বারা।
Oct 16, 2019, 8:06 am IST

হিন্দুদের দাবি এই স্থানটি ভগবান শ্রীরামচন্দ্রের পবিত্র জন্মস্থল। ফলে এই জমিতে অধিকার তাদেরই।
Oct 16, 2019, 8:04 am IST

অযোধ্যার ২.৭৭ একর জমি ঘিরেই দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। দুই পক্ষই দাবি করছে এই জমিতে তাদের অধিকার রয়েছে।
Oct 16, 2019, 8:02 am IST

এদিকে মুসলিম পিটিশনারদের পক্ষে দাবি করা হয়েছে, তিন দশক আগে ১৯৮৯ সালের আগে পর্যন্ত এই স্থানটি নিয়ে হিন্দুরা অধিকারের দাবি পেশ করেনি। সেইসময়ে রাম জন্মভূমির স্লোগান তোলা হয় ও ১৯৯২ সালে বাবরি্ মসজিদ ধ্বংস করা হয়। মুসলমান পিটিশনাররা আদালতে বাবরি মসজিদ পুনরায় নির্মাণের দাবি পেশ করেছেন।
Oct 16, 2019, 8:00 am IST

হিন্দু পিটিশনারদের পক্ষে আদালতে দাবি করা হয়েছে, এই স্থানটি রামচন্দ্রের জন্মস্থান। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। ফলে এই জায়গাটিকে তাদের ফিরিয়ে দেওয়া হোক। অযোধ্যায় আরও ৫০-৬০টি মসজিদ রয়েছে। মুসলমানরা সেখানে ধর্মচর্চা করুক। তাতে অসুবিধা নেই। এটা হিন্দুদের জন্য ঐতিহাসিক স্থান। মুসলমানেরা অন্য জায়গাতেও ধর্মচর্চা করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+