Ayodhya Deepotsav 2023: ২২ লাখ প্রদীপের শিখায় উজ্জ্বল 'রামের রাজ্য'! তৈরি নয়া বিশ্ব রেকর্ড

Ayodhya Deepotsav 2023: নিজেরই তৈরি করা রেকর্ড ভাঙল অযোধ্যা! শনিবার সন্ধ্যায় ২২ লাখ প্রদীপ জ্বালিয়ে নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সে রাজ্যে। দীপোৎসবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই চলছিল পরিকল্পনা। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিষয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেই মতো দিপাবলীর আগের সন্ধ্যায় আলোর মালায় সেজে উঠল অযোধ্যা। একসঙ্গে ২২ লাখেরও বেশি প্রদীপ জ্বালানো হল বিভিন্ন ঘাটজুড়ে। দীপোৎসবকে (Ayodhya Deepotsav 2023) কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই অযোধ্যাকে সাজিয়ে তোলা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরেই দীপোৎসবের সূচনা হয়।

Ayodhya Deepotsav 2023

সরযূ নদীর ধারে থাকা রামের মূর্তিতে আরোতি করেন মুখ্যমন্ত্রী। আর এরপরেই প্রদীপ (Ayodhya Deepotsav 2023) জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়। একই সঙ্গে বিভিন্ন ধরনের আতসবাজীর রোশনাই আকাশজুড়ে ধরা পড়ে। প্রায় ২৪ লাখ প্রদীপ একসঙ্গে সরযূ নদীর ঘাটগুলিতে জ্বালানো হয়।

আর এই দৃশ্যের সাক্ষী থাকতে দেশ-বিদেশের বহু মানুষ এদিন অযোধ্যায় জড়ো হন। প্রদীপ জ্বালানোর প্রক্রিয়ার পাশাপাশি নির্মানরত রামমন্দিরেও ভক্তদের ঢল দেখা যায়। গোটা মন্দিরকে সুন্দর ভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল। আর তা দেখতে বহু মানুষ যান। এছাড়াও এদিন সন্ধ্যার পর থেকে বিশেষ রামলীলার আওয়জন করা হয়েছিল। তা দেখতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে রামলালাকে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করবেন। আর তার আগে দীপোৎসবকে কেন্দ্র করে বড় কিছ হবে তা স্পষ্ট ছিল। অন্যিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা অযোধ্যাকে এদিন কড়া নিরাপত্তায় মোড়কে মুড়ে ফেলা হয়। উত্তরপ্রদেশ পুলিশের এন্টি স্কোয়াড সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+