Ayodhya New Airport Name: উদ্বোধনের আগে নয়া নাম অযোধ্যা বিমানবন্দরের! জানেন কী হল?
Ayodhya New Airport Name: বছর ঘুরলেই রামমন্দিরের উদ্বোধন! আর তার আগে শনিবার অযোধ্যা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। অযোধ্যায় দাঁড়িয়ে নয়া বিমানবন্দর এবং নতুন ভাবে তৈরি রেলস্টেশনের উদ্বোধন করবেন।
ইতিমধ্যে রেল স্টেশনের নাম বদল করা হয়েছে। এবার অযোধ্যা বিমানবন্দরের নাম ঘোষণা (Ayodhya New Airport Name) করা হল। এবার থেকে এই বিমানবন্দর মহর্ষি বাল্মীকি অন্তরাষ্ট্রীয় বিমান বন্দর, অযোধ্যা ধাম (Maharishi Valmiki International Airport Ayodhya Dham) নামেই পরিচিত হবে।

বিমানবন্দরের কাজ প্রায় শেষের মুখে। প্রথম পর্যায়ে এই বিমানবন্দর (Ayodhya New Airport Name) তৈরিতে 1,450 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। প্রায় ৬৫০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে সুবিশাল এই বিমানবন্দর তৈরি করা হচ্ছে। বছরে অন্তত ১০ লাখ যাত্রী এই বিমানবন্দরের মাধ্যমে যাত্রা করতে পারবেন। আর সে কথা ভেবেই তৈরি করা হচ্ছে যাবতীয় পরিকাঠামো।
অন্যদিকে রামমন্দিরের আদোলেই বিমানবন্দর (Ayodhya New Airport Name) তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় ঐতিহ্যকে গোটা বিমানবন্দরে তুলে ধরা হয়েছে। এছাড়াও ভগবান রামের জীবন কাহিনীও গোটা বিমানবন্দর জুড়ে থাকবে।
The name of the new airport in Ayodhya to be Maharishi Valmiki International Airport Ayodhya Dham: Sources pic.twitter.com/OAIo7SGoRX
— ANI (@ANI) December 28, 2023
শুধু তাই নয়, Ayodhya International বিমানবন্দরজুড়ে একাধিক আধুনিক ফিচার থাকবে। আধুনিক LED লাইট থেকে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সহ সোলার পাওয়ার প্লান্টের ব্যবস্থাও থাকবে Maharishi Valmiki International বিমানবন্দরে। এখানেই শেষ নয়, থাকবে আরও ব্যবস্থা।
বলে রাখা প্রয়োজন, অযোধ্যায় বিমানবন্দর এবং স্টেশন উদ্বোধনের পাশাপাশি জনসভাও করবেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরের পাশেই এই সভা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রোড শোও করবেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications