কংগ্রেসের জন্যই অযোধ্যা রায় দেরিতে হয়েছে, দাবি অমিত শাহের
কংগ্রেসের জন্যই অযোধ্যা রায় দেরিতে হয়েছে, দাবি অমিত শাহের
অযোধ্যা রায় দেরিতে হওয়ার জন্য কংগ্রেসকেই দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের লাটেহার জেলায় এক সমাবেশে এসে মন্ত্রী জানান যে, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই মামলার শুনানি দেরি করে করিয়েছে, যাতে অযোধ্যা মামলার রায়ও দেরিতে হয়।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দশকের পর দশক ধরে আটকে থাকা অযোধ্যা বিতর্কিত মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ২.৭৭ একর জমি ভগবান রাম লল্লা বিরাজমানকে দেয় এবং এখানে রাম মন্দির করা নির্দেশ দেয়। এর পাশাপাশি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকেও মসজিদ করার জন্য অযোধ্যার কোনও ভালো জায়গায় ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই মামলার শুনানি শুরু হয় আগস্ট মাস থেকে এবং যা শেষ হয় অক্টোবরে। কংগ্রেস নেতা কপিল সিব্বল মুসলিমদের পক্ষে আইনজীবী ছিলেন। ২০১৮ সালে শুনানি চলাকালীন তিনি জানান যে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পর এই মামলার শুনানি পুনরায় শুরু করা হোক। ঝাড়খণ্ডে ভোট প্রচার করতে এসে অমিত শাহ এই অযোধ্যা মামলাটিকেই অস্ত্র হিসাবে ব্যবহার করলেন। তিনি বলেন, 'আপনারাই বলুন, অযোধ্যায় রাম মন্দির হওয়া উচিত না অনুচিত? কিন্তু কংগ্রেস দল চাইত না যে মামলাটি চলুক। সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলা নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে এবং জানিয়েছে যে এখানে রাম মন্দির হবে।’
পাঁচটি পর্যায়ে বিধানসভা নির্বাচন হবে ঝাড়খণ্ডে। ৩০ নভেম্বর, ৭ ডিসেম্বর, ১২ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর এবং ২০ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর হবে গণনা। ২০২০ সালের ৫ জানুয়ারি ৮১ জন সদস্যের বিধানসভার মেয়াদ শেষ হবে।












Click it and Unblock the Notifications