অযোধ্যা মন্দির ট্রাস্টের জন্য শীতকালীন অধিবেশনেই বিল নিয়ে আসছে কেন্দ্র

অযোধ্যা মন্দির ট্রাস্টের জন্য শীতকালীন অধিবেশনেই বিল নিয়ে আসছে কেন্দ্র

অযোধ্যায় রাম মন্দির তৈরি করা নিয়ে তিনমাসের মধ্যে ট্রাস্ট গঠন করা হবে, এ কথা আগেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে, কেন্দ্র একটি বিল নিয়ে আসার চিন্তাভাবনা করছে। যেটি ট্রাস্টকে অযোধ্যার ২.‌৭৭ একর জমিতে রাম মন্দির নির্মাণের তদারকি করতে আইনি সহায়তা করবে। গত ৯ নভেম্বরই সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছে।

অযোধ্যা মন্দির ট্রাস্টের জন্য শীতকালীন অধিবেশনেই বিল নিয়ে আসছে কেন্দ্র


১৮ নভেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে। সেখানেই এই আইনটিকে চালু করার কথা জানানো হবে। সরকারি আধিকারিক এ প্রসঙ্গে বলেন, '‌এই বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়ে গিয়েছে এবং এটা নিয়ে কারোর কোনও সমস্যা নেই।’‌ প্রস্তাবিত আইনটি ট্রাস্টের কাজ এবং দায়িত্ব বুঝিয়ে দেবে বলে জানান ওই আধিকারিক। কেন্দ্র সুপ্রিম কোর্টের নির্দেশ মতই রাম মন্দিরের পাশেই ৫ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরি করার জন্য দেবে। আইনী সমর্থন এই পদক্ষেপকে আরও জোরদার করবে। ১,০৪৫ পাতার রায়ে সাংবিধানিক বেঞ্চের পাঁচ বিচারপতি বলেন, '‌রায় ঘোষণার তিনমাসের মধ্যে কেন্দ্রকে রাম মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করতে হবে।’

যদিও এখনও বিষয়টি আলোচনার স্তরে রয়েছে, তবে জানা গিয়েছে যে সম্ভাবনা রয়েছে সংস্কৃতি মন্ত্রকে এই আইনটি কার্যকর করার এবং পরবর্তীকালে প্রস্তাবিত আইন অনুসারে ট্রাস্ট গঠনের দায়িত্ব অর্পণ করা হবে মন্ত্রককে।‌ লোকসভার সদস্য ও শীর্ষ কংগ্রেস নেতা মণিশ তিওয়ারি বলেন, '‌আমরা অপেক্ষা করছি প্রস্তাবিত আইনের জন্য। যদি এটা আসে, তখন প্রতিক্রিয়া জানাব। যদিও আমি রায়টি পড়ে বুঝেছি যে ট্রাস্টকে পরিচালনার জন্য কোনও আইনি সহায়তার প্রয়োজন নেই।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+