Ayodhya: মাত্র ৮০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা, জেনে নিন Air India Express-র টাইমিং

আর কয়েকদিনের মধ্যেই দেশের পর্যটন মানচিত্রে একেবারে প্রথম সারিতে জায়গা করে নিতে চলেছে অযোধ্যা। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তারপরেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। সেই লক্ষ্যে এই জায়গাকে অত্যাধুনিক হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে।

ইতিমধ্যেই অযোধ্যায় বিমান বন্দরের কাজ প্রায় শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এবার আর ট্রেন-বাস হাঁকিয়ে অযোধ্যায় পৌঁছতে হবে না। সটান অযোধ্যার কয়েক মিিনটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। মাত্র ৮০ মিনিট সময় লাগবে দিল্লি থেকে অযোধ্যায় পৌঁছতে। কারণ এয়ার ইন্ডিয়া তাঁদের প্রথম এক্সপ্রেস সার্ভিস চালু করতে চলেছে এই অযোধ্যায়।

Ayodhya: Air India Express service

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই চালু হয়ে যাবে এই পরিষেবা। ৩০ ডিলেম্বর থেকেই চালু হচ্ছে অযোধ্যা বিমানবন্দর। এবং সেদিনই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রথম িবমান উড়বে অযোধ্যা বিমানবন্দরে। একথা অবশ্য আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানিয়েছিলেন ৩০ ডিসেম্বর থেকে অযোধ্যা বিমানবন্দর বিমান ওঠা নামার জন্য প্রস্তুত হয়ে যাবে।

তবে পাকাপাকি ভাবে অযোধ্যা বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হবে রাম মন্দির উদ্বোধনের ঠিক এক সপ্তাহ আগে ১৬ জানুয়ারি থেকে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা এক্সপ্রেস পরিষেবা চালাবে দিল্লি এবং অযোধ্যার মধ্যে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে প্রথমে দিল্লি থেকে সকাল ১১টায় ছাড়বে বিমান। অযোধ্যায় সেটি পৌঁছবে ১২টা ২০ মিনিটে।

ঠিক একই ভাবে অযোধ্যায় থেকে ১২টা ৫০ মিিনটে ছাড়বে বিমান। সেটি দিল্লিতে পৌঁছবে দুপুর ২টো ১০ মিনিটে। সাধারণ নাগরিকদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও। দেশের মধ্যে ৩০০টি বিমান পরিষেবা চালায় এয়ার ইন্ডিয়া। এখন অবশ্য টাটারা এয়ার ইন্ডিয়ার দায়িত্বেষ অর্থাৎ তারাই মালিক। আর সরকারের দায়িত্বে নেই এয়ার ইন্ডিয়া।

কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার এয়ারহোস্টেস এবং পাইলটদের পোশাক প্রকশ্যে এসেছে। ডিজাইনাল মণীশ মলহোত্রা সেই পোশাকটি ডিজাইন করেছে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ করেছিল টাটা গ্রুপ। অযোধ্যায় এই এক্সপ্রেস পরিষেবা চালু করায় টাটাদের লভের অঙ্ক বাড়বে বলে মনে করা হচ্ছে।

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনে এলাহি আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একধিক কেন্দ্রীয় মন্ত্রী, বলিউড তারকা, শিল্পপতিরা। এছাড়া ৪০০০ সন্ন্যাসীও উপস্থিত থাকবেন এদিন। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে হোটেলের ভাড়া আগুন হয়ে গিয়েছে অযোধ্যায়। কোথাও কোনও জায়গা পাওয়া যাচ্ছে না। ৫০ হাজার টাকা পর্যন্ত একদিনের হোটেলভাড়া চড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+