সামনেই বিয়ে, এরপর মণিপুর থেকে বহুদূরে থাকবেন ইরম শর্মিলা

এবছরের জুলাই মাসেই ব্রিটিশ নাগরিক ডেসমন্ড কৌতিনহোকে বিয়ে করতে চলেছেন এই মণিপুরি 'আয়রন লেডি'।

দ্বন্দ্ব ,হানাহানি আর রাজনীতির ব্যস্ততা থেকে অনেক দূর ইরম শর্মিলা এখন ব্যস্ত রয়েছেন নিজের বিয়ে নিয়ে। আফস্পার বিরোধিতা করে গত ১৬ বছর আমরণ অনশনে একাগ্রতা দেখিয়েছন ইরম। তবে এখন সেসব পথ পেরিয়ে তামিলনাড়ুতে ইরম বিয়ে করতে চলেছেন বয়ফ্রেন্ড ডেসমন্ড কৌতিনহোকে। 'আফস্পা' আসলে কি? যার জন্য ১৬ বছর অনশন করলেন ইরম চানু শর্মিলা! জেনে নিন

এবছরের জুলাই মাসেই ব্রিটিশ নাগরিক ডেসমন্ড কৌতিনহোকে বিয়ে করতে চলেছেন এই মণিপুরি আয়রন লেডি। জুলাইয়ের শেষের দিকে তামিলনাড়ুতে বিবাহ বাসর বসবে ইরমের। বিয়েরপরও তাঁর তামিলনাড়ুতেই থাকার কথা।

সামনেই বিয়ে, এরপর মণিপুর থেকে বহুদূরে থাকবেন ইরম শর্মিলা

পাশাপাশি এই ৪৫ বছরের মহিলা আর কোনও দিনই রাজনীতিতে ফিরবেননা বলে জানিয়ে দিয়েছেন। তবে মণিপুরের মানুষদের জন্য় তাঁর লড়াই বন্ধ হবে না বলেও জানিয়েছেন তিনি।আফস্পা আইনের বিরেধিতা নিয়ে তাঁর লড়াই চলবে বলেও জানান ইরম। উল্লেখ্য, ২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন ইরম। তবে সেই নির্বাচনে শোচনীয় হারের পর, রাজনীতি থেকে বিদায় নেন ইরম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+