যৌন মিলনের সময় চুম্বন এড়িয়ে চলুন, পরুন মাস্ক! নিদান কানাডিয়ান চিকিৎসকদের

যৌন মিলনের সময় চুম্বন এড়িয়ে চলুন, পড়ুন মাস্ক! নিদান কানাডিয়ান চিকিৎসকদের

দিন যত গড়াচ্ছে বিশ্বব্যাপী ততই জাঁকিয়ে বসছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। ইতিমধ্যে গোটা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬১ লক্ষের গণ্ডি পার করেছে। ভারতেও দিন দিন খারপ হচ্ছে অবস্থা। ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লক্ষ ছুঁইছুঁই। এমতাবস্থায় করোনা ঠেকাতে যৌন মিলনের সময়েও বেশ কিছু সতকর্তা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন কানাডিয়ান চিকিৎসকেরা।

যৌন মিলনের সময় চুম্বন এড়িয়ে চলুন, পরুন মাস্ক! নিদান কানাডিয়ান চিকিৎসকদের

করোনাকে দূরে রাখতে সেক্স করার সময় মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন কানাডার চিফ মেডিকেল অফিসার। পাশাপাশি সেদেশের প্রথমসারির চিকিত্সকের একটা বড় অংশের মত যৌন মিলনের সময় চুম্বন পুরোপুরি বাদ দিলে অনেকটাই রোখা যাবে করোনার ছোঁয়াচ। চুম্বন ছাড়া অন্যান্য যৌনাচারের সময় করোনা সংক্রমণের সম্ভাবনা কার্যত নেই বলেই জানাচ্ছেন ডাঃ থেরেসা ট্যাম।

এমনকী বীর্যপাত থেকেও করোনা সংক্রমণের ঝুঁকিও অনেকটাই কম বলে জানাচ্ছেন তিনি। যদিও মিলনের পূর্বে সঙ্গীর শরীরে কোনোরকম করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা। যদিও মিলকালীন অবস্থায় দুজনেই যদি মাস্কের সাহায্যে নাক ও মুখ ভালো করে ঢেকে রাখেন তাই সহজেই প্রাণঘাতী করোনাকে দূরে রাখা সম্ভব বলে মতে বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+