সরকারকে দুর্নীতি মুক্ত রাখতে মন্ত্রীদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। পাঁচতারা হোটেল এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার সঙ্গে যেসব মন্ত্রকের সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা জড়িয়ে আছে,সেই সব সংস্থা থেকে বাড়তি সুবিধা না নিতে নির্দেশ

নিজের মন্ত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচতারা হোটেল এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার সঙ্গে যেসব মন্ত্রকের সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা জড়িয়ে আছে,সেই সব সংস্থা থেকে বাড়তি সুবিধা, যেমন গাড়ি না নিতে মন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

সরকারকে দুর্নীতি মুক্ত রাখতে মন্ত্রীদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর


গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মোদী মন্ত্রীদের অপেক্ষা করতে বলেন। এর পরেই নির্দেশিকা জারি করেন তিনি। সরকারি সুবিধাপ্রাপ্ত জায়গা ছেড়ে পাঁচতারা হোটেলে বেশ কয়েকজন মন্ত্রীর থাকা নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সরকারি কাজে গেলে সরকারি সুবিধাপ্রাপ্ত জায়গাতেই থাকতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি।

সরকারকে দুর্নীতি মুক্ত রাখতে মন্ত্রীদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈঠকে প্রধানমন্ত্রী জানান, তাঁর কাছে খবর আছে, বেশ কয়েকজন মন্ত্রী নিজের এবং পরিবারের জন্য মন্ত্রকের সঙ্গে যুক্ত সরকার অধীনস্থ সংস্থাগুলির গাড়ি ব্যবহার করছেন। এই ঘটনায় যে তিনি ক্ষুব্ধ তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

২০১৯-এর লোকসভা নির্বাচন হতে হাতে রয়েছে দুবছরেরও কম সময়। সেই সময়ের মধ্য়ে মন্ত্রিসভার সদস্য়দের বিরুদ্ধে যাতে দুর্নীতি নিয়ে কোনও রকমের প্রশ্ন না ওঠে সে-ব্যাপারে সতর্ক প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে সরকারকে দুর্নীতি মুক্ত রাখতেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+