আপনার কি ড্রোন আছে, তাহলে এখনই ব্যবস্থা না নিলে হতে পারে কড়া শাস্তি
ড্রোন নিয়ে কড়া নির্দেশিকা বিমান পরিবহণ মন্ত্রকের। মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ জানুয়ারির মধ্যে ড্রোন এবং তার মালিককে নথিভুক্ত হতে হবে।
ড্রোন নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রকের। মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ জানুয়ারির মধ্যে ড্রোন এবং তার মালিককে নথিভুক্ত হতে হবে। আমেরিকার ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর পরে এই ধরনের নির্দেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। যাঁরা নথিভুক্ত করাবেন না, তাদের ভারতীয় দণ্ডবিধি এবং বিমান আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

৩১ জানুয়ারির মধ্যে নথিভুক্ত করাতে নির্দেশ
নোটিশ নিয়ে বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ধরনের ড্রোন এবং তাদের নিয়ন্ত্রণদের উপস্থিতি বিমান পরিবহণ মন্ত্রকের প্রয়োজনীয়তার সঙ্গে খাপ খাচ্ছে না। ড্রোন এবং তাদের নিয়ন্ত্রণদের চিহ্নিত করতে স্বেচ্ছায় একবারের জন্য নথিভুক্তির সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। বলা হয়েছে, এই ধরনের ড্রোন এবং যাঁদের কাছে ড্রোন রয়েছে তাঁদেরকে ৩১ জানুয়ারি ২০২০-র মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনে অপারেটরদের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। এছাড়াও ড্রোন অ্যাকনলেজমেন্ট নম্বর এবং ওনারশিপ অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে।

অবৈধ ড্রোনের সংখ্যা ৬০ থেকে ৬০ হাজার
গতবছরের ২২ জানুয়ারি ড্রোন নিয়ে গঠিত ফিকির কমিটি জানিয়েছিল ভারতে অবৈধ ড্রোনের সংখ্যা ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে।

আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু ইরানের জেনারেলের
আমেরিকার ড্রোন হামলায় ইরানের এলিট অল কাদ ফোর্সের প্রধান মেজর জেনারেল সোলেইমানির মৃত্যু হয়েছিল দিন কয়েক আগে। ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছিল।

ড্রোনের জেরে বন্ধ করা হয়েছিল বিমানবন্দর
২০১৮-র ১৯-২১ ডিসেম্বর ড্রোনের জেরে বন্ধ করে দিতে হয়েছিল ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ত বিমানবন্দর হিথরো এয়ারপোর্ট। ৩ দিনে প্রায় হাজারের মতো বিমান বাতিল করতে হয়েছিল।












Click it and Unblock the Notifications