Manipur: চোখ-মাংস খুবলে, মাথায়-পেটে গুলি করে মারা হয়েছিল মণিপুরের ৬ মেইতেইকে! হাড়হিম ময়নাতদন্ত রিপোর্ট

Manipur Violence: মণিপুরের জিরিবামে ৬ জন মেইতেইকে (Meitei) অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। এবার প্রকাশ্যে এল নিহতদের ময়নাতদন্তের (Postmortem Report) চাঞ্চল্যকর রিপোর্ট। একাধিক বুলেটের ক্ষত মিলেছে নিহতদের দেহে। হামলার নৃশংসতা থেকে বাদ দেওয়া হয়নি বছর তিনের একরত্তিকেও।

গত ১১ নভেম্বর মণিপুরের জিরিবামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের গুলির (Firing) লড়াই চলেছিল। সংঘর্ষে মারা যায় কুকী গোষ্ঠীর (Kuki) ১০ সশস্ত্র সদস্য। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান মেইতেই গোষ্ঠীর ৬ জন।

Manipur

ওই ৬ জনকে জঙ্গিরা অপহরণ করেছিল বলে অভিযোগ করা হয়। পরে অসমের কাছাড়ে বরাক নদী থেকে উদ্ধার হয় ৬টি দেহ। মৃতদের মধ্যে ছিল তিন শিশুও। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ফের অশান্তি শুরু হয় মণিপুরে।

শিলচরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয় ওই ছয় মৃতদেহের। ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য প্রকাশ্যে এসেছে। মৃত এক শিশুর দেহজুড়ে কাটাকুটির ক্ষত রয়েছে। বুকে হাড়ে ফাটল রয়েছে শিশুটির। কাঁধে ও দেহের একাধিক জায়গায় মাংস বেরিয়ে গিয়েছে শিশুটির। রিপোর্টে উল্লেখ রয়েছে, শিশুটির মৃতদেহে পচন ধরে গিয়েছিল।

শিশুটির মায়ের দেহে চারটি বুলেটের ক্ষত (Bullet Wounds) পাওয়া গিয়েছে। বুকে তিনবার গুলি করা হয় মহিলাকে। কোমরে পেছনের দিকে ফের গুলি করা হয়। অন্যদিকে, ওই শিশুটির ঠাকুরমাকে ৫টি গুলি করে মারা হয়। প্রথমে মাথায়, পরে বুকে দুটি, পেটে একটি ও হাতে গুলি করা হয় বলে উল্লেখ রিপোর্টে। দুই মহিলার দেহই খুবলে নেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি রিপোর্টে।

সূত্রের খবর, আরও এক মহিলা ও দুই শিশুর ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। তবে বাকি তিনজনের মৃত্যুর সঠিক কারণ এখনও রিপোর্টে উল্লেখ করা হয়নি। গুয়াহাটিতে ফরেনসিক বিভাগের ভিসেরার রিপোর্টে দেহগুলির কেমিক্যাল পরীক্ষা হবে। তারপরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, মণিপুরে নতুন করে অশান্তির ৩টি আলাদা আলাদা ঘটনার তদন্ত করবে এনআইএ (NIA)। জিরিবামে নিরাপত্তা বাহিনী ও কুকিদের মধ্যে এনকাউন্টারের ঘটনার তদন্ত করবে এনআইএ। অন্যদিকে, ৬ জন মেইতেইকে অপহরণ ও খুনের অভিযোগের ঘটনারও তদন্তের নির্দেশ দেওয়া হয় এনআইএ-কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+