১৫০০ কর্মী ছাঁটাই হয়ে গিয়েছে দেশের অটোমোবাইল সেক্টরে! পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে
গত ১৯ বছরের সবচেয়ে খারাপ পরিস্থিতি অচোমোবাইল সেক্টরে। এই সেক্টরের আর্থিক অবনতি ঘটেছে ১৮.৭১ শতাংশ। পগত ২ থেকে ৩ মাসে ছাঁটাই হয়ে গিয়েছে ১৫০০ কর্মী।
গত ১৯ বছরের সবচেয়ে খারাপ পরিস্থিতি অচোমোবাইল সেক্টরে। এই সেক্টরের আর্থিক অবনতি ঘটেছে ১৮.৭১ শতাংশ। পগত ২ থেকে ৩ মাসে ছাঁটাই হয়ে গিয়েছে ১৫০০ কর্মী। এমনই তথ্য জানিয়েছে ভারতের অটোমোবাইল সেক্টরের সংগঠন 'সিয়াম'। যে পরিসংখ্যান নিঃসন্দেহে উদ্বেগজনক।

সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারার্স এর সংগঠনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ক্যাটেগোরিতে গাড়ি বিক্রি কমে গিয়েছে। প্রসঙ্গত, সংগঠন যে পরিসংখ্যান দিয়েছে তা তাক লাগানোর মতো। ২০১৮ সালে গাড়ি বিক্রির সংখ্যা দেশজুড়ে ছিল ২২,৪৫,২২৩ টি। সেখানে তা ২০১৯ সালের জুলাইতে গিয়ে দাঁড়িয়েছে ১৮, ২৫, ১৪৮ টি। যা নিঃসন্দেহে উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকেই।
এর আগে গত ২০০০ সালেও অটোমোবাইল ইন্ডাস্ট্রি এমন বিপর্যয় দেখেছে ভারতের বুকে। সেই সময়ে ৩৯ শতাংশ কমে গিয়েছিল ইন্ডাস্ট্রির আর্থিক পরিস্থিতি। সেই সময়ের পর ১৯ বছর কাটাতেই ফের একবার অটোমোবাইল ইন্ডাস্ট্রি রীতিমতো খারাপ অবস্থায়। ইতিমধ্যে এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বিভিন্ন মহলের প্রতিনিধিরা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেছেন। এবার অপেক্ষা পরিস্থিতি শোধরানোর।












Click it and Unblock the Notifications