India-Bangladesh: হিন্দুদের মারবি! স্তব্ধ হয়ে যাবে বাংলাদেশের গাড়ির চাকা, বড় খেলা খেলে দিল ভারত

India-Bangladesh: আরও চাপে পড়তে চলছে বাংলাদেশ! বড় সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ীদের। যার ফলে কার্যত সে দেশে গাড়ির চাকা স্তন্ধ হয়ে যেতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটে চলেছে। এমনকি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরেও চলছে হামলা। মৌলবাদীদের রোষের মুখে হিন্দু দেবদেবীদের মূর্তিও।

এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা আপাতত ছিন্ন করল দিল্লির কাশ্মের গেটের ব্যবসায়ীরা (Delhi's Kashmere Gate)। দিল্লির এই এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশের (Auto parts wholesale traders) বিপুল বাজার (India-Bangladesh) ।

India-Bangladesh

মারুতি থেকে হুন্ডাই, টাটা সমস্ত গাড়ির যন্ত্রাংশের হোলসেল মার্কেট। সারা দেশেই এই এলাকা থেকেই যন্ত্রাংশ বিক্রির জন্যে যায়। এমনকী বাংলাদেশেও গাড়ি যন্ত্রাংশ রপ্তানি হয়ে থাকে।

দিল্লির বিভিন্ন দোকান থেকে বাংলাদেশে বছরে কয়েক কোটি টাকার গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করা হয়ে থাকে। আলু-পেঁয়াজের মতো এক্ষেত্রেও ভারতের উপরেই নির্ভরশীল সে দেশ। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দিল্লি অটো পার্টসের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সংগঠন Automotive Parts Merchants' Association এর প্রেসিডেন্ট ভিনয় নারাং (Vinay Narang) জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে একেবারেই হিন্দুরা নিরাপদ নয়। সে দেশে একের পর এক হিন্দু মন্দিরে হামলা চালানো হচ্ছে। বহু সংখ্যালঘু ভাইকে খুন পর্যন্ত হতে হয়েছে, এই অবস্থায় আমাদের মার্কেট থেকে বাংলাদেশে কোনও গাড়ির পার্টস (Kashmere Gate Auto Parts Market) পাঠানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভিনয় নারাং।

শুধু তাই নয়, তাঁর কথায়, উন্নয়নশীল দেশে পরিবহণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চার চাকা। যদি পার্টস না পাওয়া যায় তাহলে সে দেশে পরিবহণে যে বড় ধাক্কা লাগবে তা স্পষ্ট জানিয়েছেন ভিনয় নারাং। আর তাহলেই বাংলাদেশ নিজেদের ভুল বুঝতে পারবে বলে আশা।

বলে রাখা প্রয়োজন, দিল্লির কাশ্মের গেটে প্রায় ২০ হাজার অটো পার্টসের দোকান আছে। প্রায় দু'হাজার দোকান থেকে পার্টস বাংলাদেশে রপ্তানি হয়। সেই সমস্ত দোকান আপাতত বাংলাদেশে কোনও পণ্য পাঠাচ্ছে বলে সংগঠনের তরফে। এই সিদ্ধান্তে অনেক ক্ষতি হচ্ছে, টাকা আটকে আছে। কিন্তু বাংলাদেশকে শিক্ষা দিতেই এহেন পদক্ষেপ বলে জানিয়েছেন ভিনয় নারাং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+