কেজরির শপথে প্রধান অতিথির আসনে অটো ড্রাইভার, পিওন, সাফাই কর্মীরা
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়ে তৃতীয়বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে জনপ্রিয় তারকা, নামজাদা নেতা-মন্ত্রীদের উপস্থিতি নতুন নয়। কিন্তু, কেজরিওয়ালের শপথে প্রধান অতিথিদের চেয়ারে থাকবেন অটো ড্রাইভার, পিওন থেকে সাফাই কর্মীরা।

সরকার চালাতে নেতা মন্ত্রীদের পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করেন তারাই হবেন কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। এছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আপের বিশেষ অতিথিরা।
অন্যদিকে, আপ নেতা তথা দিল্লির মন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, 'সরকার চালাতে গত পাঁচ বছর বিভিন্নভাবে সহায়তা করেছেন এমন ৫০ জন রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।এছাড়াও আমন্ত্রিত রয়েছেন, দিল্লি সরকার পরিচালিত স্কুলের শিক্ষক, পড়ুয়া, মহল্লা চিকিৎসক, বাইক অ্যাম্বুল্যান্সের চালক, দমকল কর্মী, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সহ বাস-অটো মেট্রো চালকরাও। এর ফলে সরকারের কাজে নিমন্ত্রিতদের আগ্রহ ও একাগ্রতা বাড়বে বলে মনে করছেন আপ নেতৃত্ব। যদিও, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই শপথে আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানা যাচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications