Aurangzeb Tomb Row: দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে রণক্ষেত্র নাগপুর, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর

Aurangzeb Tomb Row: দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে রণক্ষেত্র মহারাষ্ট্রের নাগপুর। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় জানা যাচ্ছে। এমনকী ব্যাপক ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ। একেবারে উত্তাল পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের তরফে ছোঁড়া হচ্ছে কাঁদানে গ্যাস। যদিও গোটা এলাকা এতটা উত্তপ্ত হয়ে উঠেছে যে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকেও।

যা খবর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার (Aurangzeb Tomb Row) উপর কড়া নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, মহারাষ্ট্রের সরকারের তরফেও কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ শান্তির আবেদন জানিয়েছেন। কোনও গুজবে সাধারণ মানুষকে কান না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

Aurangzeb Tomb Row

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এই সমাধি। আর তা সরিয়ে দেওয়ার দাবি জানায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল। আর তা না সরানো হলে বাবরি মসজিদ ধ্বংসের পুনরাবৃত্তি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এই হিন্দুত্ববাদী সংগঠনের তিরফে। আর এরপর থেকেই মহারাষ্ট্র জুড়ে চাপা টেনশন বাড়তে শুরু করে। অশান্তির আশঙ্কায় সকাল থেকেই ব্যাপক বাহিনীকে মোতায়েন করা হয়।

সন্ধ্যার পর থেকে জানা যায় শিবাজি চৌকে ব্যাপক জমায়েত শুরু হয়। এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। পাল্টা শুরু হয় স্লোগান। স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের নাগপুর এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একেবারে রণক্ষেত্র আকার নেয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক গাড়িতে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত যা খবর, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। নাগপুরন পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। এরিয়া ডোমিনেশনের কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, সবাইকে শান্ত থাকার বার্তাও পুলিশের তরফে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+