কর্ণাটকের বিদারে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেনের দুটি বগি, তদন্তে রেল
কর্ণাটকের বিদারে এদিন শুক্রবার সকালে লাইনচ্যুত হল ঔরঙ্গাবাদ-হায়দ্রাবাদ প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছে বিদারের ঔরাদ তালুকের কাগালপুরা এলাকায়।
বেঙ্গালুরু, ২১ এপ্রিল : কর্ণাটকের বিদারে এদিন শুক্রবার সকালে লাইনচ্যুত হল ঔরঙ্গাবাদ-হায়দ্রাবাদ প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছে বিদারের ঔরাদ তালুকের কাগালপুরা এলাকায়। কাগালপুরা ও বালকি স্টেশনের মাঝে প্যাসেঞ্জার ট্রেনটি লাইনচ্যুত হয়।
দক্ষিণ রেলওয়ার মুখ্য জনসংযোগ আধিকারিক উমা শঙ্কর জানিয়েছেন, হায়দ্রাবাদ রেলওয়ে জোনে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত কোনও যাত্রীর হতাহতের খবর আসেনি। ঘটনার খবর পেয়ে রেলের একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।

সেখানে গিয়ে উদ্ধারকার্য চালানো হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। ট্রেনের মধ্যে থাকা প্যাসেঞ্জারদের স্থানীয়রাই বের করে এনেছেন। সকালে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকার্য চালান।
রেলের তরফে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।
হায়দ্রাবাদ - ০৪০-২৩২০০৮৬৫
পারলি - ০২৪৪৬-২২৩৫৪০
বিকারাবাদ - ০৮৪১৬-২৫২০১৩
জানানো হয়েছে, সব যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। তাদের হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছে। রেলের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে গিয়েছেন। এবং কীভাবে এই ঘটনা ঘটল তার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গি নাশকতার ছক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications