মহিলাদের সম্ভ্রম নিয়ে লজ্জাজনক বক্তব্য এই জেলাশাসকের , শুনুন কী বলেছেন তিনি

শৌচালয় গড়ার টাকা না থাকলে বিক্রি করে দিন স্ত্রীকে, মহিলাদের সম্ভ্রম নিয়ে এমন বক্তব্য় কোনও যে সে ব্যক্তির নয়, বরং এক জেলাশাসকের।

শৌচালয় গড়ার টাকা না থাকলে বিক্রি করে দিন স্ত্রীকে, মহিলাদের সম্ভ্রম নিয়ে এমন বক্তব্য় কোনও যে সে ব্যক্তির নয়, বরং এক জেলাশাসকের। বিহারের ঔরঙ্গাবাদের জেলাশাসক কানওয়ালের তনুজ , জামহোরের এক গ্রামে গিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের প্রচারে। আর সেখানে ওই প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করে বসেন এই উচ্চ শিক্ষিত সরকারি আধিকারিক।

মহিলাদের সম্ভ্রম নিয়ে লজ্জাজনক বক্তব্য এই জেলাশাসকের , শুনুন কী বলেছেন তিনি

জেলাশাসক কানওয়াল তনুজ বলেন, 'যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন, আপনি ঠিক কতটা গরিব? আপনার স্ত্রীর মূল্য যদি ১২০০০ টাকার থেকে কম হয় তাহলে হাত তুলুন। আগে আমার কথা শুনুন তারপর হাত তুলুন। এমন কেউ কি আছেন যিনি বলবেন আমাকে ১২ ০০০ টাকা দিন আর বিনিময়ে স্ত্রীর সম্ভ্রম নিয়ে নিন? কেউ কি এমন আছেন?'

জেলাশাসকের এরকম বক্তব্য শুনে , এক গ্রামবাসী বলেন, বাড়িতে শৌচাগার তৈরির মতো অর্থ তাঁর কাছে নেই। এই উত্তর শুনে জেলাশাসক বলেন,'আমি আপনার সঙ্গে কথা বলব. যদি আপনার কথা সত্যি হয়, তাহলে যান, নিজের স্ত্রীকে বিক্রি করে দিন। অনেকেই আগাম টাকার কথা বলেছেন। তাঁরা সেই টাকা পেয়েছেন। তবে অপ্রোয়জনীয় কাজে সেই টাকা খরচ করছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+