ফের বাড়ল মুদ্রাস্ফীতি, টান মধ্যবিত্তের পকেটে, ১০ মাসে রেকর্ড বৃদ্ধি
বিপদ যেন কাটছেই না। ফের বাড়ল মুদ্রাস্ফীতি। আবারও বড় ধাক্কা দেশের অর্থনীতিতে। ১০ মাসে রেকর্ড বৃদ্ধি মুদ্রাস্ফীতিতে। ৩.১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩.২১ শতাংশ।
বিপদ যেন কাটছেই না। ফের বাড়ল মুদ্রাস্ফীতি। আবারও বড় ধাক্কা দেশের অর্থনীতিতে। ১০ মাসে রেকর্ড বৃদ্ধি মুদ্রাস্ফীতিতে। ৩.১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩.২১ শতাংশ। ২০১৮ সালের অক্টোবর মাস থেকে এই প্রথম মুদ্রাস্ফীতি এতোটা বাড়ল। প্রায় ৪০ জন অর্থনীতিবিদ জানিয়েছিলেন, অগস্টে মূদ্রাস্ফীতি ৩.৩ শতাংশ হবে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের হিসেবের তুলনায় কমই বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ধরে রেখেছিল ৪ শতাংশ হবে মূদ্রাস্ফীতি। সেতুলনায় এটা অনেকটাই কম হয়েছে।

গত কয়েক মাস ধরে লাগাতার পড়ছে মূদ্রাস্ফীতি। পরিস্থিতি সামাল দিতে আরবিআই রেপোরেট কমিয়েছে ১১০ বেসিস পয়েন্ট। কিন্তু তার পরেও পরিস্থিতি সামাল দেওয়া গেল না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণই নেই। শেয়ার বাজারের ধাক্কা, শিল্পে মন্দা একের পর একের পর এক অবনতি ঘটেই চলেছে। রপ্তানি বাণিজ্যেও মন্দা দেখা দিয়েছে। টাকার দাম পড়ছে। স্থিতাবস্থা কী করে ফিরবে এই নিয়ে দিশেহারা শিল্প মহল।
তবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়েছে। জুলাইমাসে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়েছে ৪.৩ শতাংশ। কিন্তু তাতে কী পরিস্থিতি ফিরবে। সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications