বিচারব্যবস্থার দিকে আঙুল! বিজেপির নিশিকান্ত ও অগ্নিমিত্রার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদন
Nishikant Dubey and Agnimitra Paul: বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে ও বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের জন্য অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরমানির কাছে অনুমতি চাইলেন এক আইনজীবী। বিচারব্যবস্থাকে আক্রমণের দায়ে দুষ্ট দুই বিজেপি নেতাই। দেশের হিংসার জন্য প্রধান বিচারপতিই দায়ী, মন্তব্য করেছিলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত। তাঁকে সমর্থন করে এককাঠি উপরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করার অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে।
ওয়াকফ আইনের বিতর্কিত অংশে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে গত শনিবার সুপ্রিম কোর্ট ও দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টই যদি সব আইনকানুন প্রণয়ন করবে, তাহলে দেশে সংসদ থাকার প্রয়োজনই নেই। সুপ্রিম কোর্ট নিজস্ব সীমা ছাড়িয়ে গিয়েছে বলে তোপ দাগেন নিশিকান্ত। দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রধান বিচারপতি দায়ী বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

নিশিকান্তকে সমর্থন করে আরও বিস্ফোরক মন্তব্য করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়ক বলেন, "উনি (নিশিকান্ত) সঠিক কথাই তো বলেছেন। রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। তাহলে তার নির্দেশ কীভাবে অমান্য করেন প্রধান বিচারপতি? যদি প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টই দেশ পরিচালনা করবেন, তাহলে তো সংসদের কোনও প্রয়োজনই নেই। কীভাবে প্রধান বিচারপতি দেশের নীতি নির্ধারক ও নির্বাচিত সাংসদদের সিদ্ধান্তকে অস্বীকার করেন?"
এদিন নিশিকান্ত ও অগ্নিমিত্রার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদনকারী ওই আইনজীবী ব্রিজেশ সিং তাঁর চিঠিতে লেখেন, " সুপ্রিম কোর্টের বিরুদ্ধে জনসমক্ষে ও সংবাদমাধ্যমে এধরনের ইচ্ছাকৃত, উসকানিমূলক ও মিথ্যে মন্তব্যের জেরে শীর্ষ আদালতের মানহানি হয়েছে। বিচারব্যবস্থার প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস ও ভরসা রয়েছে, তার উপর নেতিবাচক প্রভাব ফেলবে এহেন মন্তব্য। স্বয়ং আইনপ্রণেতাদের দলে পড়েন নিশিকান্ত ও অগ্নিমিত্রা। একজন সাংসদ, অপরজন বিধায়ক। তাদের মুখে এই মন্তব্য নিন্দাজনক।"
এর আগে সুপ্রিম কোর্ট ও ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে নিশিকান্ত দুবের মন্তব্যের জন্য শীর্ষ আদালতকে বিজেপি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার অনুরোধ করেন আইনজীবী আনাস তানবীর। যদিও বিচারপতি বি আর গাভাই ও অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানায়, দুবের মন্তব্যের জন্য ফৌজদারি অবমাননার মামলা দায়ের করার জন্য বিচারপতির অনুমতির প্রয়োজন নেই। বরং আবেদনকারীকে শুধু অ্যাটর্নি জেনারেলের সম্মতি নিতে হবে।
-
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications