গণধর্ষণ করে শ্বাসরোধ করার চেষ্টা, উত্তরপ্রদেশে ধর্ষিতা তরুণীর মৃত্যু দিল্লির এইমসে

উত্তরপ্রদেশে ধর্ষিতা তরুণীর মৃত্যু দিল্লির এইমসে

আবারও ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। রাজ্যের হাথরাস জেলায় ১৯ বছরের এক দলিত তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করে। মঙ্গলবার সকালে ওই তরুণীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই তরুণীর অবস্থা উন্নতি করার বদলে অবনতি হচ্ছিল যে কারণে তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়।

গণধর্ষণ করে শ্বাসরোধ করার চেষ্টা, উত্তরপ্রদেশে ধর্ষিতা তরুণীর মৃত্যু দিল্লির এইমসে


১৫দিন আগে ওই তরণীকে গণধর্ষণ করা হয়, এরপর তাঁকে ভর্তি করা হয় এএমইউয়ের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা ধর্ষণের পর ওই তরুণীকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তরুণী তাদের চেষ্টা প্রতিরোধ করে। হাথরাসের এসপি বিক্রান্ত বীর জানিয়েছেন যে ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে ক্ষেতে গিয়েছিলেন ১৪ সেপ্টেম্বর এবং সেখান থেকে নিখোঁজ হয়ে যান। এরপর ওই তরুণীকে পরে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় এবং তাঁকে যেহেতু শ্বাসরোধের চেষ্টা করা হয়েছিল তাঁর দাঁতের চাপে জিভ কেটে যায়।

হাসপাতালের পক্ষ থেকে ডাঃহরিস মঞ্জুর খান জানিয়েছিলেন যে ওই তরুণী ভেন্টিলেটরে রয়েছে। হাসপাআলের এক মুখপাত্র জানান যে তরুণীর পা সম্পূর্ণভাবে পক্ষঘাত গ্রস্ত হয়ে গিয়েছে এবং তাঁর হাতও আংশিকভাবে পক্ষঘাতগ্রস্ত হয়। তরুণীর পরিবার অন্য হাসপাতালে তাঁদের মেয়েকে নিয়ে যেতে চাইলে হাসপাতালের পক্ষ থেকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার কথা বলা হয়।

উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যের যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করেন এই ঘটনার জন্য। তিনি জানান যে অপরাধীরা চারদিকে বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। বলিউডের কঙ্গনা রানাওয়াতও এই ঘটনায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিক ব্যবস্থা করার আর্জি জানিয়েছে সরকারকে। ধর্ষিতার বাড়ির সদস্যদের সুরক্ষার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। চারদন অপরাধীকেই গ্রেফতার করা হয়েছে এবং হাথরাসের কোতওয়ালির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সরিয়ে তাঁকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনা বেড়ে চলায় সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছে রাজ্যবাসী। এই ঘটনার আগেও শিশু ও কিশোরীদের ওপর নির্মমভাবে ধর্ষণের ঘটনা ঘটেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+