দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম ওড়িশার আইনমন্ত্রী, এখন স্থিতিশীল

দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম ওড়িশার আইনমন্ত্রী, এখন স্থিতিশীল
ওড়িশা,২২ ফেব্রুয়ারি : পুরীতে দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হলেন ওড়িশার আইন, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মহেশ্বর মোহান্তি। মোট দুটি গুলি তাঁর লেগেছে। একটি কাঁধে অন্যটি হাতে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার বৈঠক সেরে স্কুটারে করে ফেরার সময় রাত সাড়ে ৯ টা নাগাদ তিনি গুলিবিদ্ধ হন। গুলি লাগার পরই স্কুটার থেকে মাটিতে পড়ে যান তিনি। পুলিশের অনুমান, এই ঘটনায় তিনজন য়ুক্ত থাকতে পারে।

গত দু'বছরে মহেশ্বর মোহান্তির উপর এই নিয়ে দ্বিতীয় হামলা করল দুষ্কৃতীরা

এই ঘটনার সঙ্গে সঙ্গে এলাকা থেকে বেরনোর সবকটি পথ বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত দু'বছরে মোহান্তির উপর এই নিয়ে দ্বিতীয় হামলা হল। ২০১২ সালের ৩০ জানুয়ারি এক দুষ্কৃতী লোহার রড দিয়ে আক্রমণ করেন মোহান্তির উপর। মোহান্তি ওড়িশার পুরী বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি।

মোহান্তির বিপদ কেটে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবু ইনটেনসিভ কেয়ার ইউনিটেই ভর্তি রাখা হয়েছে তাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+