হামলা সংগঠিত করেছেন নিজেই! ঝাড়খণ্ডে অগ্নিবেশের ওপর হামলা কারণ নিয়ে যা বলল মোদীর দল
প্রচারের আলোয় আসার জন্য নিজের ওপর হামলা সংগঠিত করেছেন স্বামী অগ্নিবেশ। এমনটাই দাবি করল ঝাড়খণ্ড বিজেপি নেতৃত্ব।
প্রচারের আলোয় আসার জন্য নিজের ওপর হামলা সংগঠিত করেছেন স্বামী অগ্নিবেশ। এমনটাই দাবি করল ঝাড়খণ্ড বিজেপি নেতৃত্ব।

মঙ্গলবার ঝাড়খণ্ডের পাকুড় জেলায় এবিভিপি ও বিজেপির যুব মোর্চার কর্মীরা তাঁকে মাটিতে ফেলে কিল, চড়, গুষি চালায় বলে অভিযোগ। তাদের অভিযোগ ছিল এলাকার আদিবাসীদের খ্রিস্ট ধর্মে ও পাকিস্তানের পথে চালিত করতে গিয়েছেন অগ্নিবেশ।
ঝাড়খণ্ডের বিজেপি নেতা চন্দ্রেশ্বরপ্রসাদ সিং জানিয়েছেন, নিজেই এই হামলা সংগঠিত করেছেন। কেননা নিজেই জানেন, তিনি অপ্রাসঙ্গিক। সেই জন্য তিনি নিজেই ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন যাতে তিনি জনপ্রিয়তা ফিরে পেতে পারেন। স্বামী অগ্নিবেশের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, এই ব্যক্তি বিদেশি টাকায় ভারতের সংস্কৃতি ধ্বংস করছেন। বিজেপি নেতার দাবি, এটা প্রমাণ হওয়া উচিত এই হামলার পিছনে অগ্নিবেশ ও তাঁর কর্মীরা কত টাকা খরচ করেছিলেন।
মঙ্গলবার ঝাড়খণ্ডের পাকুড় জেলায় এবিভিপি ও বিজেপির যুব মোর্চার কর্মীরা তাঁকে মাটিতে ফেলে কিল, চড়, গুষি চালায় বলে অভিযোগ। যদিও রাজ্যের শাসকদল বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। এই হামলার পিছনে তাদের দলের কোনও কর্মী জড়িত নয় বলেই দাবি তাদের।
এদিকে মঙ্গলবারের হামলার পরেই ঝাড়খণ্ড সরকারের তরফে স্বামী অগ্নিবেশের জন্য নিরাপত্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রঘুবর দাস ঘটনার তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার হামলার পর আহত অগ্নিবেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার শরীরে বেশ কয়েক জায়গায় কালশিটের দাগ ছিল। হাতে পায়ের অনেক জায়গায় ছড়েও যায়।
এর আগেও অব্শ্য বেশ কয়েকবার বিজেপির মিশানা হয়েছেন স্বামী অগ্নিবেশ। আন্না হাজারের সঙ্গে ২০১১-য় গুজরাত সফরে গিয়ে এক নেতার কাছে চড় খেয়েছিলেন তিনি। অমরনাথের শিবলিঙ্গ কৃত্রিম ভাবে তৈরি বলে মন্তব্য করার জন্য তাঁকে মারা হয়েছিল।
মঙ্গলবারের আক্রমণের পর অগ্নিবেশ বলেছেন, তিনি যে কোনও রকম হিংসার বিরোধী। তিনি জানেন না কেন তার ওপর হামলা হল।












Click it and Unblock the Notifications