মারধর নয়, এবার সোজা দলিত কিশোরকে ছুরির কোপ বিজেপি শাসিত এই রাজ্যে

আবারও গোঁফ রাখার দায়ে নিশানা হতে হল গুজরাতের দলিত সম্প্রদায়ের এক কিশোরকে।

এবার আর মারধর নয়। সোজা ছুরির কোপ। বিজেপি শাসিত গুজরাতে এভাবেই ফের এক দলিতের ওপর অত্য়াচার চলল। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে ৩ বার আক্রান্ত হলেন গুজরাতের দলিত সম্প্রদায়ের অনেকে। নবরাত্রির মরশুমে আনন্দে যখন গোটা গুজরাত মাতোয়ারা , তখনই ঘটে যায় জাতপাত নিয়ে একের পর এক ঘৃণ্য় ঘটনাগুলি।

মারধর নয়, এবার সোজা দলিত কিশোরকে ছুরির কোপ বিজেপি শাসিত এই রাজ্যে

আবারও গোঁফ রাখার দায়ে নিশানা হতে হল গুজরাতের দলিত সম্প্রদায়ের এক কিশোরকে। ঘটনা গুজরাতের গান্ধীনগরের। ১৭ বছরের এই কিশোর স্কুল থেকে পরীক্ষা দিয়ে ফেরার সময়ে তার ওপর কয়েকজন দুষ্কৃতি চড়াও হয় বলে খবর। তাকে ছুরির কোপ বসিয়ে পালায় দুষ্কৃতিরা। পরে ওই কিশোরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর যখন আরেক দলিত সম্প্রদায়ের যুবককে গোঁফ রাখার দায়ে মারধর করা হয়। সেদিন অত্যাচারের শিকার পীযূষ পরমারের সঙ্গে ছিলেন এই কিশোর। ঘটনায় স্থানীয় দরবার সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে।

এদিকে, একসপ্তাহে দলিতদের ওপর এতগুলি ঘটনার পর গুজরাতের দলিত সম্প্রদায় রীতিমত ক্ষুব্ধ । সেরাজ্যের সানন্দে এই ঘটনার প্রতিবাদে ৩০০ জন মানুষ তাঁদের হোয়াটসঅ্যাপের ডিপি -তে ' মি: দলিত' লিখে ছবি পোস্ট করেছেন। উল্লেখ্য, গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এভাবে দলিত নির্যাতনের ঘটনা নিশ্চিতভাবে সেরাজ্যের বিজেপি সরকারকে যে ভাবাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত , এর আগে একই সপ্তাহের মধ্যে আরও দুই দলিত যুবককে মারধর করা হয়। একজনকে মারধরের চোটে প্রাণে মেরেই ফেলা হয় । সেই ঘটনার অভিযুক্ত হয় প্যটেল সম্প্রদায়ের ৮ যুবক। সব মিলিয়ে এই মুহুক্তে দলিতদের ওপর এই অত্যাচারের ঘটনায় রীতিমত চাপে গুজরাত প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+