Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi and Gujarat Model: গুজরাত মডেলের প্রশংসায় নরেন্দ্র মোদী! বিজেপিতে 'ভয় ও শঙ্কা'র পরিবেশ

টানা সাতাশ বছর ক্ষমতায় থাকার পরেও সপ্তমবারের জন্য গুজরাতে সরকারের ফিরেছে বিজেপি। নির্বাচনের মাস দুয়েক আগে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মোদী। বিজেপির সংসদীয় দলের বৈঠকে গুজরাত মডেলের প্রশংসা করেছেন তিনি। তবে তার পরে বিজ

টানা সাতাশ বছর ক্ষমতায় থাকার পরেও সপ্তমবারের জন্য গুজরাতে সরকারের ফিরেছে বিজেপি। নির্বাচনের মাস দুয়েক আগে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মোদী। বিজেপির সংসদীয় দলের বৈঠকে গুজরাত মডেলের প্রশংসা করেছেন তিনি। তবে তার পরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আশঙ্কা দেখা গিয়েছে, নির্বাচনের আগে গুজরাতের মতোই মাস্টার স্ট্রোক দেবেন না-তো মোদী।

গুজরাত ও ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন

গুজরাত ও ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন

গত সেপ্টেম্বরে গুজরাতে মুখ্যমন্ত্রী পরিবর্তন করে ভূপেন্দ্র প্যাটেলের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল বিজেপি। কার্যত তাঁর নেতৃত্বে বিপুল জয় পেয়েছে বিজেপি। সম্প্রতি ত্রিপুরাতেও মুখ্যমন্ত্রী পরিবর্তন করে মানিক সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে বিজেপির সংসদীয় দলের বৈঠকে গুজরাত মডেল নিয়ে প্রশংসার পরেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে পারে বলে মনে করছেন অনেকে। কেননা বেশ কয়েকটি রাজ্যের বর্তমান নেতৃত্ব এবং সেখানকার কাজ নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব।

বড় পরিবর্তন করা হয়েছিল গুজরাতে

বড় পরিবর্তন করা হয়েছিল গুজরাতে

মাস কয়েক আগে গুজরাতে বড় পরিবর্তন করা হয়েছিল। বিজয় রূপানির জায়গায় বেছে নেওয়া হয়েছিল ভূপেন্দ্র প্যাটেলকে। প্রধানমন্ত্রী মোদী অন্য রাজ্যে গুজরাত মডেল গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। যা বিজেপি শাসিত রাজ্যগুলিতে নেতৃত্ব পরিবর্তনের আওয়াজ তুলে দিয়েছে ইতিমধ্যেই। দলের বর্ষীয়ান নেতাদের ব্যাখ্যায়, প্রধানমন্ত্রীর গুজরাত মডেলের অর্থ হল, যেমন সংগঠনকে শক্তিশালী করা, বুথের ওপরে নজর বাড়ানো ঠিক তেমনই কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির সুবিধা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া।

ভয় ও শঙ্কার পরিবেশ

ভয় ও শঙ্কার পরিবেশ

দলের এক নেতা বলেছেন, ভোটের আগে গুজরাতে যেভাবে পরিবর্তন করা হয়েছে, তাতে দলের একাংশের মধ্যে নেতৃত্ব ও সরকারে পরিবর্তন নিয়ে ভয় ও শঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই জানিয়েছেন, কাউকে অস্পৃশ্য না ভেবে সব জায়গায় পৌঁছতে হবে বিজেপিকে। তিনি জানিয়ে দিয়েছেন, সর্বস্তরের মানুষের কাছে যেতে হবে। তাঁদের সঙ্গে সময় কাটাতে হবে। সরকারের সাফল্য তাদের সামনে তুলে ধরে, বিরোধীদের সমর্থনকারীদের নিজেদের দিকে টেনে আনতে হবে।

যেসব রাজ্যে নেতৃত্ব বদলের দাবি

যেসব রাজ্যে নেতৃত্ব বদলের দাবি

কর্নাটক ও ত্রিপুরায় দলের কাজ নিয়ে অসন্তুষ্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে একজন করে কেন্দ্রীয় নেতাকে ইনচার্জ হিসেবে দায়িত্ব তুলে দিয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রদেশে এবং হরিয়ানা ইউনিটে পরিবর্তন নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর।
গুজরাতে এবারের রেকর্ড জয়ের পরে প্রধানমন্ত্রী মোদী গুজরাত মডেলের অনুসরণ করতে দলের সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্রের খবর, তারপরেই মধ্যপ্রদেশে দলের নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠেছে। অন্যদিকে হরিয়ানায় মনোহরলাল খাট্টারকে অপসারণের জন্য সক্রিয় হয়ে উঠেছে দলেরই একাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+