আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: গঙ্গার পাড়ে ভেষজ চাষের জন্য বরাদ্দ ৪০০০ কোটি টাকা
করোনা আবহে ভেষজ গুণের গুরুত্ব বুঝতে পেরেছে ভারত। তাই ভেষজ দ্রব্যের উৎপাদনে জোর দিচ্ছে মোদী সরকার।
করোনা আবহে ভেষজ গুণের গুরুত্ব বুঝতে পেরেছে ভারত। তাই ভেষজ দ্রব্যের উৎপাদনে জোর দিচ্ছে মোদী সরকার। সেকারণে গঙ্গার পাড়ে ভেষজ চাষের জায়গা তৈরি করতে চলেছে মোদী সরকার। ভেষজ চাষের জন্য ৪০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার আওতায় রয়েছে গঙ্গার পাড়ে ভেষজ চাষের প্রকল্প।

গঙ্গার পাড়ে ভেষজ চাষ
ন্যাশনাল মেডিসনাল প্ল্যান্ট বোর্ড গঙ্গার পাড়ে ৮০০ হেক্টর জমি ভেষজ ওষধি গাছের চাষের জন্য চিহ্নিত করেছে। সেই ভেষজ চাষের জন্য ৪০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। শুক্রবার আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ ঘোষণার সময় এই আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মসা সীতারামন।

কৃষি পরিকাঠামো উন্নয়নে জোর
করোনা পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক দিয়েছে মোদী সরকার। সেই লক্ষ্যপূরণে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার তৃতীয় দফার ঘোষণায় কৃষি পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। তার জন্য ১ লক্ষ কোিট টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার আওতায় রয়েছে হীমঘর, শস্য সংরক্ষণ, শস্য ভান্ডার, শস্য মজুত।

কৃষকদের আয় বৃদ্ধির চেষ্টা
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছেন। সেই লক্ষ্যে পৌঁছতে আত্মনির্ভর ভারত প্যাকেজে কৃষি পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন তিনি। কৃষকরা যাতে অবাধে শস্য বিক্রি করতে পারেন তার জন্য কৃষি পন্য পরিবহনে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। আন্তরাজ্য কৃষি পন্য পরিবহনে আর কোনও বাধা রইল না।

আইন সংশোধনের ভাবনা
কৃষকদের আয় বৃদ্ধিতে অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী। কৃষকদের হাতে যাতে টাকা আসে সেকারণেই এই আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। দেশের ডিমান্ড এবং সাপ্লাই চেন অক্ষুন্ন রাখতে কৃষি পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি।












Click it and Unblock the Notifications