এটিএম থেকে টাকা তোলা এবার ব্যয়বহুল হবে, আরবিআই বাড়াতে পারে ইন্টারচেঞ্জ ফি

এটিএম কেউ ব্যবহার করেন না, এখন এরকম মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। ডিজিটাল ইন্ডিয়াতে মানুষ এখন ক্যাশলেশ জীবন যাপনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি আপনি ATM ব্যবহার করেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এটিএম থেকে টাকা তোলার ফি এবং ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির পরিকল্পনা করছে।

যা জানা যাচ্ছে, টাকা তোলার ফি বা লেনদেন ফি - ২১ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, ATM ইন্টারচেঞ্জ ফি-ও বৃদ্ধি পেয়েছে।

RBI

  • নগদ লেনদেনের জন্য: ১৭ টাকা থেকে বেড়ে ১৯ টাকা হয়েছে
  • নগদ-বহির্ভূত লেনদেনের জন্য: ৬ টাকা থেকে বেড়ে ৭ টাকা হয়েছে

এটি কবে থেকে কার্যকর হবে?

এখনও RBI এবং NPCI চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে, ব্যাঙ্ক ও ATM অপারেটররা এই ফি বৃদ্ধির পক্ষে মত দিয়েছে।

ATM ইন্টারচেঞ্জ ফি কী?

এটিএম ইন্টারচেঞ্জ ফি হল - সেই ফি যা একটি ব্যাংক অন্য ব্যাংককে তার ATM ব্যবহারের জন্য প্রদান করে। গ্রাহকরা যখন অন্য ব্যাংকের ATM ব্যবহার করেন, তখন এই ফি প্রযোজ্য হতে পারে। এই চার্জ অনেক সময় গ্রাহকদের বিলের সঙ্গেও যোগ করা হয়।

যা জানা যাচ্ছে, পাঁচটি বিনামূল্য লেনদেনের পর অতিরিক্ত চার্জ গুনতে হবে গ্রাহকদের। এটিএম থেকে টাকা তোলার জন্য আরও বেশি খরচ হতে পারে এবার। অন্য ব্যাংকের ATM ব্যবহার করলে বেশি ফি দিতে হবে গ্রাহকদের।

এর জন্যে করণীয় কি? অর্থাৎ কীভাবে এই ফি-গুলির হাত থেকে বাঁচবে গ্রাহক?

বিশেষ কিছু না, এটিএম থেকে লেনদেনের সংখ্যা কমিয়ে রাখার চেষ্টা করুন। অর্থাৎ যে পাঁচবার বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন, তাঁর মধ্যেই আপনার প্রয়োজন মিটিয়ে নিন। তাহলে আর বাড়তি টাকা গুণতে হবে না। অন্যদিকে, ডিজিটাল পেমেন্টের বিকল্প ব্যবহার করুন। যেমন - UPI, Net Banking, Mobile Wallet ইত্যাদি।

বর্তমানে RBI এবং NPCI চূড়ান্ত ঘোষণা দেয়নি, তবে যেকোনো সময় এই পরিবর্তন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+