শ্রমিক স্পেশালে কমপক্ষে ৮০ জনের মৃত্যু, খবর রেল সূত্রে
কার্যত মৃত্যুপুরী শ্রমিক স্পেশাল ট্রেনগুলি। রেল সূত্রে খবর ৯ মে থেকে ২৭-মের মধ্যে ট্রেনেই কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে।
কার্যত মৃত্যুপুরী শ্রমিক স্পেশাল ট্রেনগুলি। রেল সূত্রে খবর ৯ মে থেকে ২৭-মের মধ্যে ট্রেনেই কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। সারা দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য চালানো হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেনগুলি। শ্রমিক স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে ১ মে থেকে।

৫০ লক্ষের বেশি পরিযায়ী বাড়ি ফিরেছেন
১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেনগুলি চলতে শুরু করেছে। ২৭ মে পর্যন্ত ৩৮৪৯ টি ট্রেন চালানো হয়েছে। এখনও পর্যন্ত ৫০ লক্ষের বেশি পরিযায়ীকে বাড়ির পথে পৌঁছে দেওয়া হয়েছে।

কমপক্ষে ৮০ জনের মৃত্যু ট্রেনেই
শুরুতে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। কিন্তু পরে রেল সূত্রেই জানা গিয়েছে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে ট্রেনেই। এব্যাপারে রেলের তরফে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছিল। পরে জানা গিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা বলেই এই তালিকা প্রকাশ করা হবে।

অসুস্থদেরই মৃত্যু, সাফাই রেলের
রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তা অসুস্থতার জন্যই। অনেকেই চিকিৎসার জন্য বাইরের রাজ্যে গিয়েছিলেন। শ্রমিক স্পেশাল চালু হওয়ার পরে তাঁরা বাড়ি ফেরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রচণ্ড গরম, ক্ষুধা আর অসুস্থতার জন্য মৃত্যুর কথা এর আগে উঠে এসেছিল।

রেলের আবেদন যাত্রীদের কাছে
বেশ কয়েক শ্রেণির যাত্রীর কাছে ট্রেনযাত্রা এড়িয়ে চলার জন্য আবেদন করা হয়েছে যাতে তাঁরা রেলযাত্রা এড়িয়ে চলেন। এঁদের মধ্যে রয়েছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসার, যাঁদের প্রতিরোধ ক্ষমতা কম, অন্তঃসত্তা মহিলা ১০ বছরের নিচের শিশু এবং ৬৫ বছরের ওপরের বয়সের যাঁরা রয়েছেন, খুব প্রয়োজন ছাড়া যেন ট্রেন যাত্রা এড়িয়ে চলেন। পাশাপাশি সব যাত্রীর কাছেই সাহায্যের জন্য আবেদন করা হয়েছে।












Click it and Unblock the Notifications