২১ কোটি নিয়ে যেতে হবে, অর্পিতার বাড়িতে এল খান চল্লিশেক ট্রাঙ্ক
গতকাল রাত থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। ইডি মনে করছে এই টাকা এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই সেই টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত যতটা গোনা হয়েছে তাতে পাওয়া গিয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যেতে ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয়েছে প্রচুর ট্রাঙ্ক।

২১ কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা গুনতে গিয়ে মাথা খারাপ হওয়ার অবস্থা ব্যাংকের। সব ২০০০ ও ৫০০ টাকার নোট। আসলে গতকাল থেকে তাঁরা টাকা গুনেই যাচ্ছেন। ২০ কোটি থেকে বেড়ে টাকা হয়ে গিয়েছে ২১ কোটি। সঙ্গে ৫৪ লক্ষ টাকার গয়না। কুড়িটা মোবাইল। এই এত জিনিষ মিলেছে অর্পিতার বিলাসবহুল ফ্ল্যাট থেকে। অর্পিতা বলছেন এই সব টাকা তিনি অভিনয় করে পেয়েছেন। তিনি ওড়িয়া ছবির নায়িকা। কিন্তু ই.ডি এসবে অজুহাত শুনতে রাজি নয়। তাঁরা ধরেও নিয়েছেন এসব টাকা ওই শিক্ষা দফতরের দুর্নীতির ফল। তাই ট্রাঙ্ক ট্রাঙ্ক টাকা এখন গোনা চলছে এবার তা ইডি'র কাছে চলে যাবে।
গতকাল থেকে ঘটনাক্রম অনুযায়ী , শুক্রবার রাতের দিকে টুইট করে ইডি জানিয়েছিলেন আর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার টাকার পরিমাণ ২০ কোটি। পরে টাকা গোনার চারটি মেশিন আনা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে টাকা গোনার পরে দেখা যায় ২১ কোটি টাকার ২০০০ ও ৫০০ টাকার নোট রয়েছে সেখানে। এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ৫০ লক্ষ টাকা সোনার গয়না। ইডি সূত্রে জাবি করা হয়েছে বেলঘড়িয়া এলাকায় তাঁর আরও দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও একটি বাড়িও রয়েছে। যেখানে তাঁর মা থাকেন।
সব মিলিয়ে এখন যেমন বিপদে অর্পিতা মুখোপাধ্যায়, তার চেয়েও মহাবিপদে পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মহাসচিব। এখনও তাঁর দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার কথা না বললেও। তাঁর রাজনৈতিক কেরিয়ার মহাসঙ্কটে তা বলা যেতেই পারে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও যোগ নেই। দল বিষয়টা নিয়ে আলোচনা করে যখন কিছু মনে করবে তারপর সেটা নিয়ে মন্তব্য করবে।
এদিকে পার্থ চট্টোপাধ্যায় আবার বলেছেন তিনি দলনেত্রীর সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। সরকারের দিক থেকে ডামাডোল যে চরমে তা বলা যেতেই পারে। এখন এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দিকেও ধেয়ে আসছে বিপুল চাপ।












Click it and Unblock the Notifications