কমপক্ষে ২০ জওয়ান শহিদ হয়েছে গালওয়ান ভ্যালিতে, সীমান্তে চরম উত্তেজনা, চিনের আচরণে ক্ষুব্ধ ভারত
কমপক্ষে ২০ জওয়ান শহিদ হয়েছে গালওয়ান ভ্যালিতে, সীমান্তে চরম উত্তেজনা, চিনের আচরণে ক্ষুব্ধ ভারত
৩ নয় কমপক্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে। এমনই খবর প্রকাশ্যে এসছে। লাদাখ সীমান্তে এই নিেয় চরম উত্তেজনা তৈরি হয়েছে। চিনের আচরণে ক্ষুব্ধ ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ চিন একতরফা ভাবে অবস্থান বদল করেছে।

২০ জওয়ান শহিদ
বিদেশমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ নয় কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। সূত্র মারফৎ এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। চিনের এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ ভারত। একতরফা ভাবে চিন অবস্থান বদল করেছে বলে অভিযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক
লাদাখ পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে দফায় দফায় জরুরি বৈঠক করছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ পরিস্থিতির বিস্তারিত বিবরণ শুেনছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেনা প্রধান নারাভানে এবং চিফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়তও। তার কয়েকঘণ্টা আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে ছিলেন তাঁরা।

চিনা সম্পাদকের হুমকি
ভারতে সতর্ক করে গ্লোবাল টাইমসের সম্পাদক বলেছে, শুধু ভারত নয় সেনা হারিয়েছে চিনও। প্রতিরোধ গড়তে পারে চিনও। চিনকে দুর্বল মনে করার কোনও কারণ নেই। চিন ভারতের সঙ্গে বিবাদে জড়াতে চায় না। টুইটে একের পর এক শব্দে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার ইঙ্গিত রয়েছে।

পারদ চড়ছে সীমান্তে
এদিকে নেপালও ভারত সীমান্তে চাপ তৈরি করছে। কয়েকদিন আগেই বিহারে নেপাল সীমান্তে নেপালি সেনার গুলিতে মৃত্যু হয়েছে ২ গ্রামবাসীরে। এক ভারতীয়কে টেনে হিঁচড়ে নিয়ে যার অভিযোগ উঠেছিল নেপালি সেনার বিরুদ্ধে। যদিও তার পরে রাজনাথ সিং জানান নেপালের সঙ্গে ভারতের বন্ধুত্ব অটুট রয়েছে।












Click it and Unblock the Notifications