আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে! গ্যাংস্টার আতিক আহমেদের হত্যা নিয়ে যোগী প্রশাসনকে নিশানা মমতার
পুলিশের গাড়ি থেকে নেমে প্রয়াগরাজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় পুলিশি ঘেরাটোপে পুলিশ মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার বলে পরিচিত প্রাক্তন সাংসদের। এই ঘটনায় যোগী প্রশাসনকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার রাতের ঘটনা নিয়ে এদিন টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশে নৈরাজ্যের অভিযোগ করে তিনি বলেছেন, সেখানে আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই ঘটনায় তিনি হতবাক। তিনি বলেছেন, এটা লজ্জাজনক যে পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপরাধীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে।

যোগী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন করে বলেছেন, উত্তর প্রদেশে কি ৩৫৬ ধারা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি, বিজেপির উদ্দেশে প্রশ্নু ছুড়ে দিয়েছেন তিনি।

পাল্টা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ইলামবাজার এবং বারাসতের দুটি ঘটনার কথা উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী দুই সংখ্যালঘু দলীয় আনুগত্য পরিবর্তন করার পরেই তাঁদের ওপরে হামলা করা হয়, এবং পিটিয়ে মারা হয়। তাঁদের পরিবারের মহিলা সদস্যদেরও রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শমীক ভট্টাচার্য। তিনি ভোট পরবর্তী হিংসার কথাও বলেন।
প্রসঙ্গত ১৩ এপ্রিল এনকাউন্টারে মৃত্যু হয় আতিক আহমেদের ছেলে আসাদের। তারপর ১৫ এপ্রিল রাতে পুলিশি হেফাজতে থাকা আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে প্রয়াগরাজে গাড়ি থেকে নামিয়ে মেডিকেল করাতে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় আতিক আহমেদের সামনে ছিলেন বহু সাংবাদিক। এই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয় আতিককে।

পরে জানা যায় সাংবাদিক পরিচয় দিয়ে আতিক আহমেদকে অনুসরণ করছিল তিনজন সন্দেহভাজন। তিনজনকেই সঙ্গে সঙ্গে ধরে ফেলে পুলিশ। শনিবার রাতের ঘটনার পরে আতিক আহমেদের এলাকা বলে পরিচিত প্রয়াগরাজের চকিয়া এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি রাজ্য জুড়েই নিরাপত্তা বেষ্টনি জোরদার করার কথা জানান প্রশাসন।
যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর আসনে বসার পরে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে। বহু গ্যাংস্টারের মৃত্যু হয়েছে সেইসব এনকাউন্টারের। এছাড়া বুলডোজার দিয়ে গ্যাংস্টারদের সম্পত্তিও গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। তবে সরকারের তরফে দাবি করা হয়, আগের থেকে উত্তর প্রদেশ অনেকটাই শান্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications