দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী! সেখানে কী চলতে পারবে আর কী পারবে না, একনজরে

Atal Setu Inauguration: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দেশের মধ্যে দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করেছেন। সমুদ্রের ওপরে এই সেতু তৈরিতে খরচ পড়েছে ১৭৮৪০ কোটি টাকা। প্রসঙ্গত ২০১৬-র ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থান করেছিলেন। যা এদিন তিনিই উদ্বোধন করলেন। দেশের পরিকাঠামো উন্নয়নে এই সেতু একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অটল সেতু নামটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহানী বাজপেয়ীকে সম্মান জানিয়ে দেওয়া হয়েছে।

অটল সেতুর দৈর্ঘ ২১.৮ কিমি। যা মুম্বইয়ের সেউরি ও রায়গড় জেলার নাভা শেভা এলাকাকে যুক্ত করেছে। দেশের এই দীর্ঘতম সেতুর সাহায্যে মুম্বই ও নবী মুম্বইয়ের মধ্যে দু'ঘন্টার রাস্তাকে ১৫-২০ মিনিটে নামিয়ে আনবে। এই সেতুর পরিকাঠামোগত বিস্ময় সম্পর্কে বলতে গিয়ে এমএমআরডিএ-এর মেট্রোপলিটন কমিশনার সঞ্জয় মুখোপাধ্যায় বলেছেন, ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী অটল সেতু অর্থাৎ মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের উদ্বোধন করেছেন। এটি সমুদ্রের ওপরে তৈরি দেশের দীর্ঘতম সেতু।

Atal Setu inauguration: Narendra Modi

এই সেতু তৈরি করতে এমন বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দেশের মধ্যে প্রথমবার করা হয়েছে। এই সেতুতে আলো নিচের জলে থাকা প্রাণী ও উদ্ভিদদের পরিবেশকে বিঘ্নিত করবে না। এই সেতুতে যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।

অটল সেতুতে চার চাকার গাড়ির সর্বোচ্চ বেগ হতে পারবে ঘন্টায় একশো কিমি। গাড়ি, ট্যাক্সি, হালকা মোটর গাড়ি, মিনিবাস, দুই অ্যাক্সেল বাসের মতো যানবাহনের সর্বোচ্চ সীমা ঘন্টায় একশো কিমি। তবে সেতুতে ওঠা ও নামার সময় গাড়িগুলির বেগ ঘন্টায় ৮০ কিমিতে সীমাবদ্ধ রাখতে হবে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, মুম্বই পুলিশ জনসাধারণের বিপদের কথা ভেবেই দেশের দীর্ঘতম সেতুতে একটা গতিসীমা রেখেছে।

আগেই পুলিশের তরফে জানানো হয়েছে, এই সমুদ্র সেতুতে মোটরবাইক, অটো রিক্সা, ট্রাক্টর চলাচলের কোনও অনুমতি নেই। কোনও থ্রি হুইলার কিংবা পশুচালিত যানবাহন ও ধীরগতির যানবাহন নিয়ে এই সেতুতে ওঠা যাবে না। এছাড়া মাল্টি অ্যাক্সিল ভারী যানবাহন, ট্রাক এবং বাসগুলি মুম্বই অভিমুখে ইস্টার্ন ফ্রিওয়েতে প্রবেশ করতে পারবে না। এই যানবাহনগুলিকে মুম্বই পোর্ট-সেউরি এক্সিট নিতে হবে।

এদিন প্রধানমন্ত্রী মহারাষ্ট্র তথা মুম্বই সপরে রাজ্যে ত্রিশ হাজার কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী এদিন ইস্টার্ন ফ্রিওয়ের অরেঞ্জ গেটের সঙ্গে সংযোগকারী একটি ভূগর্ভস্থ সুরঙ্গ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+