সন্ত্রাস থেকে বিরোধী রাজনীতি , অটলবিহারীর স্মরণ সভায় একাধিক প্রসঙ্গ উত্থাপন মোদীর
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে এদিন নয়া দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টারে আয়োজিত হয় এক স্মরণসভা।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে এদিন নয়া দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টারে আয়োজিত হয় এক স্মরণসভা। সেখানে একমঞ্চে দেখা যায় লালকৃষ্ণ আদবানী থেকে নরেন্দ্র মোদী এবং
বিজেপি সভাপতি অমিত শাহকে। উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির বহু নেতা নেত্রীই। স্মরণসভায় এদিন উপস্থিত ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আত্মীয়া নীহারিকা ও নমিতা ভট্টাচার্য।
Granddaughter of #AtalBihariVajpayee, Niharika and his daughter Namita Bhattacharya at the prayer meeting for him in Delhi. pic.twitter.com/NYJC6FuveS
— ANI (@ANI) August 20, 2018
এদিনের সভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণে উঠে আসে একাধিক প্রসঙ্গ।
|
প্রধানমন্ত্রীকে স্মরণ
এদিনের অনুষ্ঠানে প্রয়াত প্রধামন্ত্রীকে স্মরণ করে একাধিক প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন , অটলবিহারীর শাসনকালে কীভাবে দেশ বিশ্বদরবারে সন্ত্রাসের মতো ভয়ানক বিষয়কে তুলে ধরে সে প্রসঙ্গে বক্তব্য় রাখেন মোদী।
|
চাপের মুখে অটল
বিভিন্ন সময়ে চাপের মুখে পড়েও যে অটলবিহারী বাজপেয়ী বহু অবস্থানেই অটল থাকতেন সেকথাও এদিন তুলে ধরেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী।
|
দেশের জন্য উৎসর্গ করেছেন জীবন
এদিন নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গোটা জীবন দেশের জন্য উৎসর্গ করেন অটলবিহারী বাজপেয়ী। বিরোধ শিবির পোক্ত থাকা সত্ত্বেও কোনোও দিনই নিজের আদর্শবাদ থেকে সরে আসেননি অটল বিহারী বাজপেয়ী।
|
বজরং পুর্নিয়ার প্রসঙ্গ
ভারতীয় অ্যাথলেট বজরং পুর্নিয়ার গোল্ড মেডেল জয়,আর তা অটলবিহারী বাজপেয়ীর জন্য উৎসর্গ করার ঘটনারও ভূয়সী প্রশংসা করেন মোদী।












Click it and Unblock the Notifications