স্বাধীনতার সময় ১০০ টাকারও কম সোনার ভরি, এখনকার দামে মিলত ৬ কেজি সোনা

স্বাধীনতার সময় ১০০ টাকারও কম সোনার ভরি, এখনকার দামে মিলত ৬ কেজি সোনা

ব্রিটিশের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ১৯৪২ সালে। তার পাঁচ বছর পর ১৯৪৭ সালে ভারত পেয়েছিল স্বাধীনতা। ১৯৪২-এ ভার ছাড়ো আন্দোলনের সময় সোনার ভরি অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল ৪৪ টাকা। পাঁচ বছর পর দেশ যখন স্বাধীন হয়, তখন সোনার দাম বেড়ে এক লাফে দ্বিগুণ হয়ে যায়। আর এখন তা কত গুণ হয়েছে, তা হিসেব করলে চমকে যাবেন!

বর্তমানে সোনার দাম

বর্তমানে সোনার দাম

বর্তমানে ভারতীয় বাজার মূল্যে সোনার দাম ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ২৪ ক্যারেট সোনার দাম অর্থাৎ পাকা সোনার দাম বর্তমানে ৫২ হাজার টাকা। আর ২২ ক্যারেট সোনা অর্থাৎ হলমার্কযুক্ত গহনা সোনার দাম ৪৬ হাজার টাকা। অর্থাৎ সোনার দাম স্বাধীনতার বছরে যা ছিল এই ৭৫ বছরে তা বেড়েছে ৫৯০ গুণ।

এখনকার দামে তখন কত সোনা

এখনকার দামে তখন কত সোনা

এখন আপনার ১০ গ্রাম সোনা কিনতে যে টাকা খরচ হবে, সেই টাকায় স্বাধীনতার সময় প্রায় ৬ কেজি সোনা কিনতে পারতেন। এখনকার সোনার ভরি যদি ৫২ হাজার টাকা হয়, তখন অর্থাৎ ১৯৪৭ সালে সেই টাকায় আপনি ৫৯০ ভরির বেশি সোনা কিনতে পারতেন। ৫৯০ ভরি সোনা মানে ৫৯০০ গ্রাম। অর্থাৎ প্রায় ৬ কেজি।

লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম

লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম

ভারতে সোনার গুরুত্ব অপরিসীম। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে পুজো-পার্বনে সোনার গয়নার একটা তাৎপর্য রয়েছে। আর ভারত হল সবথেকে বেশি সোনা আমদানি করা দেশ। মার্কিন ডলারের উত্থান-পতনের উপর নির্ভর করে সোনার দামের স্থিতিশীলতা। ভারতে যখন উৎসবে ও অনুষ্ঠানে সোনার চাহিদা অন্যতম, তখন দাম যে লাফিয়ে লাফিয়ে বাড়বে, তা বলাই বাহুল্য।

৭০-এর পর থেকে শুরু বাড়বৃদ্ধি

৭০-এর পর থেকে শুরু বাড়বৃদ্ধি

স্বাধীনতার সময়ে ভারতের অর্থনৈতিক উন্নয়ন সে অর্থে ঘটেনি। বেশিরভাগই দরিদ্রশ্রেণির মানুষ বাস করতেন ভারতে। কিন্তু ধীরে ধীরে ভারত উন্নতশীল অর্থনীতির দেশ হতে শুরু করতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সোনার দাম। ১৯৭০ দশক থেকে ১৯৮০ দশকে সোনার ভরি বেড়ে হয় ১৮৪ টাকা থেকে ১৩৩০ টাকা। এর মাঝে মাঝে আবার সোনার দাম কমেছে। ১৯৯৬ সালে ৫ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল সোনার দাম। আবার ১৯৯৮-এ তা কমে ৪ হাজারে নেমে গিয়েছিল।

একবিংশ শতাব্দীতে মাত্রা ছাড়া বৃদ্ধি

একবিংশ শতাব্দীতে মাত্রা ছাড়া বৃদ্ধি

কিন্তু একবিংশ শতাব্দী শুরু হতেই উত্তরোত্তর বেড়েছে সোনার দাম। সোনার দাম বিগত ২০-২২ বছরের মধ্যে ৫ হাজার থেকে বেড়ে ৫০ হাজার হয়েছে। অর্থাৎ ২০ বছরের বেড়েছে ১০ গুণ। সোনা আক্ষরিক অর্থেই সম্পদ হয়ে উঠেছে অলঙ্কারের তকমা ঝেড়ে ফেলে। স্বাধীনতার সময়ের দাম আর আজকের দামে তাই আসমান-জমিন তফাৎ স্পষ্ট হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+