Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৭৫-এ মাতৃত্বের স্বাদ! কন্যা সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড বৃদ্ধার

আজ কাশ্মীর নিয়ে সুপ্রিমকোর্টের রোষের সামনে পরল কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী সময়ে কাশ্মীরিদের আটক করে রাখা সংক্রান্ত এক মামলার আবেদনের

মা হওয়ার যে আসলেই কোনও বয়স হয়না তা প্রমাণ করলেন রাজস্থানের ৭৫ বছরের এক বৃদ্ধা। রাজস্থানের কোটায় আইভিএফ পদ্ধতিতে ৬০০ গ্রাম ওজনের একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এই মুহূর্তে সদ্য সন্তান প্রসবা ওই বৃদ্ধা রয়েছেন কোটার কিঙ্কর হাসপাতালের চিকিৎসাধীন। নবজাতকের ওজন স্বাভাবিকের থেকে কম হওয়ায় তাকে 'নবজাতক পরিচর্যা ইউনিটে’ (এনআইসিইউ) স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

৭৫-এ মাতৃত্বের স্বাদ! কন্যা সন্তানের জন্ম দিয়ে নতুন রেকর্ড বৃদ্ধার

গত সপ্তাহে ভ্রূণের এবং মহিলার স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বিপজ্জনক অবস্থা দেখে সত্বর বিশেষ 'সি-সেকশন’ পদ্ধতিতে প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জরুরি অবস্থায় এই বিশেষ পদ্ধতিতে প্রসবের জন্য চিকিত্সকেরা প্রায় সব ধরণের পরিকাঠামোই মজুত রেখেছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। পরিপূর্ণ অবস্থায় পৌঁছানোর আগেই গর্ভাবস্থায় মাত্র সাড়ে ছয় মাস থাকার পরই শিশুটির ভূমিষ্ঠ হয় বলে জানান চিকিৎসকেরা।

যেহেতু শিশুটির অকাল প্রসব হয় তাই জরুরি ভিত্তিতে ইতিমধ্যেই শিশুটির পরিচর্যা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালরেই চিকিৎসক ড. অভিলাষ কিঙ্কর বলেন 'প্রবীণ মহিলার কোনও সন্তান না থাকায় তিনি এই বয়সেই নিজের একটি সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন। আমরা ওনাকে সাহায্য করতে পেরে খুশি।’

পাশাপাশি চিকিৎসকেরা এও জানিয়েছেন ওই বৃদ্ধা তাদের পরামর্শ মতো 'আইএফভি’ ও 'আইএএনএস’ পদ্ধতিতেও গর্ভধারণের জন্য রাজি ছিলেন। বয়স-জনিত সমস্যা ছাড়াও যক্ষ্মার কারণে বৃদ্ধার ফুসফুসটি কিছু বছর আগে অকেজো হয়ে পড়ে, এছাড়াও উচ্চ-রক্তচাপ জনিত সমস্যার কারণে 'সি-সেকশন’ পদ্ধতিতে প্রসব করানো বেশ কঠিন ছিল বলে জানান ওই হাসপাতালেরই চিকিৎসক মহলের একাংশ। চিকিৎসকেরা আরও জানান আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের ক্ষেত্রে মাত্র ২০ থেকে ৪০ শতাংশ সাফল্যের সম্ভাবনা থাকে। এত বাধা কাটিয়ে অবশেষে গত শনিবার রাতে ওই বৃদ্ধার প্রসব প্রক্রিয়া সফল হয়।

অন্যদিকে গত সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরে এরামত্তি নামে বছর ৭৪ এক মহিলা দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেন বলে সূত্রের খবর। আইভিএফ পদ্ধতি গর্ভধারণ করে বিয়ের ৫৪ বছর সন্তান প্রসবে সক্ষম হন তিনি। এবার সেই একই অসাধ্য ঘটনা ঘটিয়ে নতুন রেকর্ড গড়লেন রাজস্থানের ওই বৃদ্ধা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+