Road Accident: জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত কমপক্ষে ৯ তীর্থযাত্রী, আহত বহু
Road Accident: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ভক্তদের নিয়ে কুরুক্ষেত্র থেকে শিব খোরিগামী একটি বাস চৌকি চৌরা তুগি মোড়ের কাছে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। পাহাড়ি রাস্তা থেকে নিচের খাদে পড়ে যায় সেটি।
এই দুর্ঘটনায় কমপক্ষে নয় জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে রিয়াসি জেলার কালিধর এলাকায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি শিব খোরিতে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল।

প্রাথমিক চিকিৎসার পর অনেককে জম্মু জিএমসিতে পাঠানো হয়েছে। আহত কয়েকজনকে চৌকি চৌরা হাসপাতালে এবং আখনুর মহকুমা হাাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তারপর পুলিশ এসে যোগ দেয়।
অন্য একটি সূত্রে মৃতের সংখ্যা ১৫ বলা হচ্ছে। সেখানে বলা হয়েছে, উত্তর প্রদেশে নথিভুক্ত বাসটি জম্মু থেকে শিবখোরি ধামে যাচ্ছিল। শিবখোরি ধাম রেয়াসি জেলার পাউনিতে অবস্থিত সেখান থেকে কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দিরের দূরত্ব মাত্র ৮০ কিমি।
পাহাড়ি মোড়ে বাসের চালক ব্রেকফেল করায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মানুষের আর্ত চিৎকারে আপপাশের মানুষজন উদ্ধারে হাত লাগায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। বাসের জানলার কাঁচ ভেঙে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করা হয়। আহতদের অনেককেই পিঠে করে রাস্তায় তোলা হয়। তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল।












Click it and Unblock the Notifications