বিহারের ভাগলপুরে তীব্র বিস্ফোরণে উড়ল বাড়ি, নিহত সাত জন, আহতদের চলছে চিকিৎসা
বিহারের ভাগলপুরে তীব্র বিস্ফোরণে উড়ল বাড়ি, নিহত সাত জন, আহতদের চলছে চিকিৎসা
বিহারের ভাগলপুর জেলায় তীব্র বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। এই ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তারারপুর পুলিশ থানার অন্তর্গত কাজওয়ালি চক গ্রামে একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের চারটে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে ১৫ কিমি দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছিল। এই বিস্ফোরণের ঘটনার পর ভাগলপুর রেঞ্জের ডিআইজি সুজিত কুমার, জেলা শাসক সুব্রত কুমার সেন, এসএসপি বাবু রাম ও অন্যান্য পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থানে পৌঁছান।
সুজিত কুমার এ প্রসঙ্গে বলেন, 'দেশীয় পদ্ধতিতে বেআইনিভাবে বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে এটাও সম্ভাবনা রয়েছে যে অভিযুক্তরা হয়ত বাজি তৈরি করছিল ওই বাড়িতে। বিস্ফোরণের মাত্রা খুবই তীব্র ছিল, আমাদের বিশ্বাস বিস্ফোরকের পরিমাণ অনেকটাই বেশি ছিল।’ সাতজন নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। একজন গণেশ প্রসাদ সিং (৬০) ও অন্যজন উর্মিলা দেবী (৬৫)। বাকি পাঁচজন নিহতের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, সোনি কুমারি (৩০), নবীন মণ্ডল (৩২), রাহুল কুমার (২০), আয়েশা কুমারি (২৫), রিঙ্কু কুমার শাহ (৩০), বৈষ্ণবী (৩০) ও জয়া (৩০)। আহতদের ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। স্থানীয় পুলিশ মনে করছে যে ধ্বংসাবশেষের মধ্যে আরও মানুষ আটকে থাকতে পারেন। এই ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করে দেওয়া হয়।
কুমার বলেন, 'বিস্ফোরণের প্রকৃতি জানার জন্য আমরা আহতদের থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়ায় রয়েছি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য আমরা ফরেন্সিক টিমকে ডেকে পাঠিয়েছি।’ প্রসঙ্গত, ভাগলপুর ও মুঙ্গের এলাকা বেআইনি বিস্ফোরক ও বাজি তৈরির হাব বলে পরিচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications