হিমাচলপ্রদেশে ভয়াবহ ধস, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, উদ্ধার ৮টি দেহ

বড়সর ধসের জেরে ৫০ জনের মৃত্য়ুর আশঙ্কা তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। এপর্যন্ত উদ্ধার হয়েছে ৮টি দেহ।

বড়সর ধসের জেরে ৫০ জনের মৃত্য়ুর আশঙ্কা তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। এপর্যন্ত উদ্ধার হয়েছে ৮টি দেহ। হিমাচলের মান্ডিতে ধসের কবলে পড়ে ২টি বাস তলিয়ে যায় বলে খবর। এর মধ্যে একটি বাসে ৪৭ জন যাত্রী থাকার খবর ছিল। যাঁরা চাম্বা থেকে মান্ডি পর্যন্ত যাচ্ছিলেন। অন্যদিকে, অপর বাসটি কাতরা থেকে মানালি যাচ্ছিল। সেখানে ৮ থেকে ১০ জন যাত্রী ছিলেন বলে খবর। দুর্ঘটনা কবলিত বাস দুটিতে কেউ জীবিত নেই বলে মনে করা হচ্ছে।

হিমাচলপ্রদেশে ভয়াবহ ধস, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, উদ্ধার ৮টি দেহ

শনিবার রাতে যাত্রাপথে বাসগুলি একটি চায়ের দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে বলে খবর। ধসের জেরে বাসগুলি ৮০০ মিটার গভীরে পড়ে যায়। ফলে ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেতেই , সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় সেনা ও এনডিআরএফ-এর দল। সঙ্গে থাকে পুলিশো। উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে। এখনও পর্যন্ত ৮টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। তবে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+