শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা ছাড়াল ১৬০, ভারতের তরফে সুষমার কোন বার্তা
ঘড়ির কাঁটা বলছে, সময় তখন সকাল পৌনে ন'টা। সেই সময় 'ইস্টার স্যাটারডে' উপলক্ষ্যে চলছিল চার্চে প্রার্থনা। আচমকাই বিস্ফোরণের ভয়াবহ শব্দ। আর মুহূর্তে প্রবিত্র প্রার্থনার পর্ব মিলিয়ে গেল এক রক্তক্ত অধ্যায়ে।
ঘড়ির কাঁটা বলছে, সময় তখন সকাল পৌনে ন'টা। সেই সময় 'ইস্টার স্যাটারডে' উপলক্ষ্যে চলছিল চার্চে প্রার্থনা। আচমকাই বিস্ফোরণের ভয়াবহ শব্দ। আর মুহূর্তে প্রবিত্র প্রার্থনার পর্ব মিলিয়ে গেল এক রক্তাক্ত অধ্যায়ে। ১৬০এরও বেশি মানুষের মৃত্যু ও অন্তত ২০০ জন আহতের দুঃসংবাদ সঙ্গে নিয়ে রবিবাসরীয় শ্রীলঙ্কা এভাবেই জেগেছে আজ। ঘটনার প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
|
ভারতের বার্তা
এদিন শ্রীলঙ্কায় বিস্ফোরণের খবর প্রকাশ্য আসতেই , বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, তিনি শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসারে সঙ্গে যোগাযোগ রেখেছেন। গোটা পরিস্থিতিতে ভারতের নজর রয়েছে।
|
ইস্টার-এ রক্তবন্যা!
মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে শ্রীলঙ্কায়। যত বেলা বাড়ছে ততই বাড়ছে মৃত্যু সংবাদ। সেন্ট অ্যান্টলি চার্চ,সেন্ট সিবেস্টিয়ান চার্চ, সহ একাধিক নামী পাঁচতারা হোটেলে বিস্ফোরণ ঘটে যায়। এখনও পর্যন্ত শ্রীলঙ্কায় এটিই সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ।
|
ভারতীয় দূতাবাসের বার্তা
গোটা ঘটনা নিয়ে নজর রাখছে ভারতীয় দূতাবাস। শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয়দের যোগাযোগের জন্য হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। +94777903082 +94112422788 +94112422789এই নম্বর গুলিতে যোগাযোগের জন্য বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications