Road Accident: জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত কমপক্ষে ৩৮, আহত বহু

Road Accident: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার দুপুরে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ডোডা থেকে প্রায় ১৫ কিমি দূরে রাগিনাল্লাহ আসরের কাছে কিস্তওয়ার-জম্মু ২৪৪ নম্বর জাতীয় সড়কে।

বাসটি কিস্তওয়ার থেকে জম্মু যাচ্ছিল বলে জানা গিয়েছে। বাসটি বাটোতে-কিস্তওয়ার জাতীয় সড়কের তংগাল-আসারের কাছে রাস্তা থেকে তিনশো ফুট নিচে খাদে পড়ে যায়। সরকারি সূত্রে খবর দুর্ঘটনার সময় বাসে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। খবর পাওয়ার পরে এসএসপি ডোডা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে যান।

 জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত কমপক্ষে ২৫

দুর্ঘটনাস্থল থেকে উদ্বেগজনক দৃশ্যে দেখা গিয়েছে উদ্ধার কাজ পরিচালনা করার সময় রাস্তার ওপরে একের পর এক মৃতদের পড়ে রয়েছে। যেক'জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এসএসপি ডোডা আব্দুল কাইয়ুম জানিয়েছেন, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৮।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বুধবারের দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের বাস দুর্ঘটনাটি বেদনাদায়ক। মৃতদের নিকটআত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন ডোডায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য জেলাপ্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+