মুম্বইয়ে ভাঙল বাড়ি, মৃত কমপক্ষে ৩, এখনও আটক বহু
মুম্বইয়ের ঘাটকোপারে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে তিন। আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্ক। ভাঙা বাড়ির মধ্য়ে আটকে রয়েছেন কমপক্ষে ৩০ জন। চলছে উদ্ধার কাজ
মুম্বইয়ের ঘাটকোপারে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে তিন। আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা।
ভাঙা বাড়ির মধ্য়ে আটকে রয়েছেন কমপক্ষে ৩০ জন।

মঙ্গলবার সকালে শ্রীদর্শন নামের চারতলা বসত বাড়িটি ভেঙে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১৪ টি ইঞ্জিন। দুটি উদ্ধারকারী গাড়ি এবং একাধিক অ্যাম্বুল্যান্সকে সেখানে পাঠানো হয়। প্রথম দফায় উদ্ধার হওয়া বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। পশ্চিম ঘাটকোপারের শ্রেয়াস সিনেমার কাছে এলবিএস রোডের ওপর ছিল বাড়িটি। দুর্ঘটনাটিকে বড় বলেই বর্ণনা করেছে মুম্বই দমকল।

চিফ ফায়ার অফিসার পি রাহান্ডালের জানিয়েছেন, সকাল ১০টা ৪৩ নাগাদ কন্ট্রোল রুমে বাড়ি ভেঙে পড়ার খবর পৌঁছয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলকর্মীরা। ঘটনাস্থলে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুরসভার আধিকারিকরাও।
ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী প্রকাশ মেহতা।
২০১৫-তে মুম্বইতে বাড়ি ভেঙে ১২ জনের মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications